ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

চুক্তিভিত্তিক উৎপাদনে স্কয়ার ফার্মা

২০২৬ জুন ২৯ ১০:১৬:০০
চুক্তিভিত্তিক উৎপাদনে স্কয়ার ফার্মা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৮ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় সি টু সি ফার্মা লিমিটেড, ঢাকা–এর সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে।

এই চুক্তির আওতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষে কিছু ওষুধ উৎপাদন করবে সি টু সি ফার্মা। বিদ্যমান ওষুধের বর্ধিত চাহিদা পূরণ এবং নতুন ওষুধ বাজারজাত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ চুক্তির একটি অনুলিপি সরবরাহ করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অনুরোধ জানালেও এখনো পর্যন্ত সেই চুক্তির অনুলিপি স্টক এক্সচেঞ্জের কাছে পৌঁছায়নি বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন