ইস্টার্ন ব্যাংকের মুনাফার তথ্যে বিভ্রান্তি, আইন লঙ্ঘনের অভিযোগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির বিরুদ্ধে ২০২৫ সালের মুনাফার তথ্য প্রকাশে বিভ্রান্তিকর উপস্থাপনার অভিযোগ উঠেছে। ব্যাংকটির সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৫ সালে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৮৩৪ কোটি টাকা। কিন্তু গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বিত মুনাফার পরিবর্তে একক আর্থিক হিসাবের ৯০১ কোটি টাকা মুনাফার তথ্য প্রচার করা হয়েছে। এতে ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থার পরিবর্তে তুলনামূলক বেশি মুনাফার চিত্র তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন ঘটে সমন্বিত আর্থিক বিবরণীতে। কারণ, এতে মূল প্রতিষ্ঠানের পাশাপাশি তার সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের আয়-ব্যয়, মুনাফা বা লোকসানের সম্মিলিত চিত্র উঠে আসে। অন্যদিকে একক আর্থিক বিবরণীতে কেবল মূল প্রতিষ্ঠানের হিসাব অন্তর্ভুক্ত থাকে। ফলে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের কাছে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক চিত্র উপস্থাপনের ক্ষেত্রে সমন্বিত হিসাবই গ্রহণযোগ্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে সমন্বিত আর্থিক তথ্যই প্রধানভাবে প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে সমন্বিত হিসাবের পাশাপাশি একক হিসাবও প্রকাশ করা হয়। তবে সমন্বিত তথ্য বাদ দিয়ে শুধু একক হিসাব প্রকাশের নজির নেই। কারণ সমন্বিত আর্থিক বিবরণীকেই একটি প্রতিষ্ঠানের প্রকৃত ব্যবসায়িক অবস্থার প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে একই খাতের অন্যান্য ব্যাংক তাদের বার্ষিক ফলাফলের সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বিত মুনাফার তথ্যই প্রকাশ করেছে। কিন্তু ইস্টার্ন ব্যাংক নিজেদের আর্থিক সক্ষমতা তুলনামূলক বেশি দেখাতে একক হিসাবের মুনাফাকে সামনে এনেছে বলে অভিযোগ রয়েছে।
গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ অর্থবছরে ইস্টার্ন ব্যাংকের কর-পরবর্তী মুনাফা ২০ শতাংশ বেড়ে ৯০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে ব্যাংকটির নিরীক্ষিত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী একই সময়ে প্রকৃত সমন্বিত মুনাফা ছিল ৮৩৪ কোটি টাকা। অর্থাৎ সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বিত ফলাফলের পরিবর্তে একক হিসাবের বেশি মুনাফার তথ্য তুলে ধরা হয়েছে।
ইস্টার্ন ব্যাংকের শতভাগ মালিকানাধীন চারটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো— ইবিএল সিকিউরিটিজ, ইবিএল ইনভেস্টমেন্ট, ইবিএল ফ্রান্স এবং ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট। সমন্বিত আর্থিক বিবরণীতে এসব প্রতিষ্ঠানের মুনাফা বা লোকসানও অন্তর্ভুক্ত থাকে। সংশ্লিষ্টদের অভিযোগ, সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফল মূল ব্যাংকের একক মুনাফাকে কমিয়ে দেওয়ায় সেই সমন্বিত তথ্য আড়াল করে শুধু একক হিসাবের ৯০১ কোটি টাকার মুনাফা প্রচার করা হয়েছে।
আর্থিক বিশ্লেষকদের ভাষ্য, একটি কোম্পানি যখন অন্য প্রতিষ্ঠানের মালিকানা ধারণ করে, তখন সেই প্রতিষ্ঠানের মুনাফা বা লোকসানও মালিকানার অনুপাতে মূল প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের অংশ হয়ে যায়। তাই সাবসিডিয়ারির ফলাফল বাদ দিয়ে কেবল মূল প্রতিষ্ঠানের মুনাফা প্রচার করলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হতে পারেন। উদাহরণ হিসেবে তারা বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই পিএলসি মূল ব্যবসায় ভালো মুনাফা করলেও তাদের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। যদি এসিআই স্বপ্নের আর্থিক ফলাফল বাদ দিয়ে শুধু মূল কোম্পানির মুনাফার তথ্য প্রচার করত, তাহলে সেটিও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হিসেবে বিবেচিত হতো এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
এ ধরনের তথ্য উপস্থাপনকে পুঁজিবাজার বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার শামিল বলে মনে করেন। বিএসইসির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ অনুযায়ী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে গণ্য হতে পারে। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (প্রতারণামূলক কার্যক্রম) বিধিমালা, ২০২২-এ মিথ্যা, বিভ্রান্তিকর বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে বিনিয়োগকারীদের প্রভাবিত করাকে প্রতারণামূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত পরিচালনা, জরিমানা, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, পরিচালকদের অযোগ্য ঘোষণা এবং প্রয়োজন হলে ফৌজদারি মামলাও করতে পারে।
এসব বিষয়ে জানতে ব্যাংকটির সচিব মো. আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জনসংযোগ বিভাগের কর্মকর্তা জিয়া সাহেবের সঙ্গে আলাপ করতে বলেন। এরপরে জিয়া সাহবেকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি এবং ম্যাসেজ দিলেও জবাব দেননি।
পাঠকের মতামত:
- ইস্টার্ন ব্যাংকের মুনাফার তথ্যে বিভ্রান্তি, আইন লঙ্ঘনের অভিযোগ
- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত
- দীর্ঘ দুই বছর পর টপ-১০–এ ফিরলেন বাবর
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- ১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!
- সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, বললেন বাসার
- ডিএসইতে পতন, সিএসইতে উত্থান
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বারাকা পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শার্প ইন্ডাস্ট্রিজের ১৮০% দর বৃদ্ধি
- ডিএসইকে তোয়াক্কা করল না নিউলাইন ক্লোথিংস
- ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো
- বাংলাদেশে বিনিয়োগে জ্বালানি নিশ্চয়তার ওপর জোর মার্কিন ব্যবসায়ীদের
- বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি
- টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
- মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন
- রেকর্ড উত্থানের পরও কোরিয়ান শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংকট
- মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, ব্যাংক ও বিমায় বাদ যেতে পারে পি/বি শর্ত
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- ভালো চরিত্র পেলে ফিরব, এখন কেউ ডাকছে না : হাসান মাসুদ
- ইউটিউবে বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা ১০ গান, শীর্ষে ‘অপরাধী’
- এবার সূচক ও লেনদেনে উত্থান
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- অর্থনৈতিক অঞ্চলে ২৫ হাজার একর জমি ফাঁকা
- ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
- স্টাফদের বেতনের ৫ শতাংশও আসে না মূল ব্যবসায়
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের পথ
- ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সালমান, ভাইরাল পুরোনো সাক্ষাৎকার
- চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারে বীমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- বিজিআইসির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
- বাংলাদেশে ঋণের চেয়ে অনুদানই বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র
- মার্কিন বিনিয়োগকারীদের ঢাকা সফর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ
- ‘এটা আমার জন্য অনেক হ্যাসেল’
- ডন জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে, আদালতে সিআইডির আবেদন
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
- গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- হোয়াইট হাউসের বলরুম প্রকল্প স্থগিত, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প
- সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
- ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন
- অস্কারের প্রাথমিক দৌড়ে পাকিস্তানের ‘মেরা লিয়ারি’
- হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














