ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

২০২৬ আগস্ট ৩১ ১৫:০৬:৩১
গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৮.৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

সোমবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭.৪১ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৩৬ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৪.৯৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.২৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.২১ শতাংশ, সায়হাম কটনের ৩.৯৬ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৩.৬১ শতাংশ ও আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৩.৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন