কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
দেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত সাতটি ব্রোকারেজ হাউজকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকারের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
বিএসইসি সূত্রে জানা গেছে, লংকাবাংলা সিকিউরিটিজ, বি-রিচ, সোহেল সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ন্যাশনাল লাইফ সিকিউরিটিজ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকারের লাইসেন্সের জন্য আবেদন করেছে। নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করেছে কি না, তা যাচাই-বাছাই করে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর বাইরে আরও কয়েকটি ব্রোকারেজ হাউজ এ লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। আলোচনায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পিএসপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ, ওয়ান লিমিটেড এবং রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ। তবে এসব প্রতিষ্ঠানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে বলেন, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যোগ্যতা পূরণকারী সাতটি ব্রোকারকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে।
শুরুতে গোল্ড-সিলভারে ক্যাশ সেটেলমেন্ট
কমোডিটি ডেরিভেটিভস বাজারে শুরুতে গোল্ড ও সিলভার নিয়ে ক্যাশ সেটেলমেন্ট কন্ট্রাক্ট চালুর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ে চুক্তির মেয়াদ শেষে প্রকৃত পণ্য সরবরাহের পরিবর্তে দামের পার্থক্য নগদ অর্থে নিষ্পত্তি করা হবে।
পরবর্তী সময়ে কপার, কটন ও ক্রুড পাম অয়েলের (সিপিও) মতো আরও পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাজারের অবকাঠামো প্রস্তুত হলে ফিজিক্যাল ডেলিভারির ব্যবস্থাও চালু করা হবে।
এ জন্য অনুমোদিত ওয়্যারহাউজে পণ্য সংরক্ষণ এবং পণ্যের মান ও বিশুদ্ধতা যাচাইয়ের জন্য অ্যাসেয়িং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন হবে। এসব অবকাঠামো প্রস্তুত হওয়ার পর কমোডিটি ডেরিভেটিভস চুক্তিতে প্রকৃত পণ্য সরবরাহের সুযোগ দেওয়া হবে।
শেয়ারবাজারের ব্রোকার লাইসেন্সের চেয়ে আলাদা
কমোডিটি ডেরিভেটিভস ব্রোকারের লাইসেন্স প্রচলিত শেয়ারবাজারের ব্রোকার লাইসেন্সের মতো নয়। এ বাজারে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সনদ বা লাইসেন্স নিতে হবে।
নির্ধারিত বিধিমালার যোগ্যতা পূরণ করলে ভবিষ্যতে অন্য ব্রোকারেজ হাউজও এ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের সদস্য বা স্টেকহোল্ডার হওয়াসহ কমিশনের নির্ধারিত অন্যান্য নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।
জল্পনা নয়, ঝুঁকি ব্যবস্থাপনাকে গুরুত্ব
কমিশনের পরিকল্পনায় কমোডিটি ডেরিভেটিভস মার্কেটকে শুধু জল্পনাভিত্তিক লেনদেনের বাজার হিসেবে গড়ে না তুলে মূলত হেজিংয়ের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমোডিটির দামের ওঠানামার ঝুঁকি মোকাবিলায় ব্যবসায়ীদের জন্য এ বাজারকে কার্যকর করে তোলাই মূল লক্ষ্য।
আমদানিকারক, রপ্তানিকারক, বড় কমোডিটি ট্রেডার, ম্যানুফ্যাকচারার ও রিফাইনারি প্রতিষ্ঠানগুলোকে হেজার হিসেবে এ বাজারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তাদের মূল্যঝুঁকি ব্যবস্থাপনার সুবিধা বাড়াতে তুলনামূলক বেশি পজিশন লিমিট দেওয়ার উদ্যোগও রয়েছে।
সহজভাবে বললে, কোনো ব্যবসায়ী ভবিষ্যতে একটি পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করলে এখনই ডেরিভেটিভস চুক্তির মাধ্যমে সেই ঝুঁকি কমিয়ে রাখতে পারবেন। আবার দাম কমে যাওয়ার ঝুঁকিও একইভাবে ব্যবস্থাপনা করা সম্ভব। ফলে এ বাজারের মূল উদ্দেশ্য অতিরিক্ত মুনাফা করা নয়; বরং পণ্যের দামের অনিশ্চয়তা থেকে সম্ভাব্য ক্ষতি নিয়ন্ত্রণ করা।
২০০৭ সালের উদ্যোগ, ২০২৪ সালে চূড়ান্ত নিবন্ধন
দেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়েছিল ২০০৭ সালে। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৪ সালে এ উদ্যোগ চূড়ান্ত নিবন্ধন পায়। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) এবং পাকিস্তান মার্কেন্টাইল এক্সচেঞ্জের (পিএমইএক্স) অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
বাজার চালুর প্রস্তুতি হিসেবে সিএসই আন্তর্জাতিক মানের ম্যাচিং, অর্ডার ও রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করেছে। শ্রীলঙ্কাভিত্তিক একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় মূল সিস্টেম এবং ভারতীয় একটি ভেন্ডরের ডেরিভেটিভস সফটওয়্যার যুক্ত করা হয়েছে।
সিএসই সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই বছরে প্রায় ২০০ ট্রেডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১৫টি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে কমোডিটি ডেরিভেটিভস বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে। এ প্রকল্পে মোট ১২০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে।
সব মিলিয়ে প্রয়োজনীয় প্রযুক্তি, ব্রোকার ও ট্রেডার প্রস্তুতের কাজ অনেকটাই এগিয়েছে। এখন লাইসেন্স প্রদান এবং প্রাথমিকভাবে গোল্ড ও সিলভারভিত্তিক ক্যাশ সেটেলমেন্ট কন্ট্রাক্ট চালুর মধ্য দিয়ে দেশের কমোডিটি ডেরিভেটিভস বাজারের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
পাঠকের মতামত:
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- ‘প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈশা
- সিস্টেম লসেই বছরে ক্ষতি ২,৪২১ কোটি টাকা
- এলডিসি উত্তরণে শুল্কঝুঁকি, ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
- নিট ফেব্রিক আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাড়বে বাজারের গভীরতা: বিএসইসি চেয়ারম্যান
- কমতে কমতে ২ পয়েন্টে
- ডাইরেক্ট লিস্টিংয়ে বড় কোম্পানির শেয়ারবাজারে আসার সুযোগ
- বিশ্বকাপের হারের পর জাপানের সামনে আবার ব্রাজিল
- মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- অ্যাপলের নতুন সিইওর বেতন ৬৮০ কোটি টাকা
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- ইত্যাদিতে শেষবারের মতো দেখা যাবে এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানকে
- সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি
- দুই দিনেই ৩৭ হাজার গ্রাহক টাকা ফেরত চান, চাহিদা ২ হাজার ৪০০ কোটি
- ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, ৩৮ লাখ ঘুষ: এনবিআরের দুই কর্মকর্তার শাস্তি
- এলএনজির দামে লাগামহীন উল্লম্ফন, কয়েক মাসে দ্বিগুণের বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














