ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৮:০৭:৫৯
পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের হিসাব পেশার উন্নয়ন, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে যৌথভাবে অবদান রাখার লক্ষ্যে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর মধ্যে যৌথ সহযোগিতা কাঠামো স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকায় আইসিএবি কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে যৌথ সহযোগিতা কাঠামোতে স্বাক্ষর করেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাওমরুজ্জামান এবং আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে আইসিএমএবির সভাপতি মো. কা্উসার আলম এবং আইসিএবির সভাপতি সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সহসভাপতি, কাউন্সিল সদস্য, সাবেক সভাপতি, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইসিএমএবি সভাপতি মো. কাউসার আলম বলেন, জাতীয় নীতি প্রণয়ন ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে হিসাব পেশার কার্যকর অবদান নিশ্চিত করতে আইসিএমএবি ও আইসিএবিকে নীতিগত পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে। তিনি হিসাব পেশার স্বার্থে একটি সমন্বিত ও শক্তিশালী কণ্ঠস্বর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ বলেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জাতীয় নীতি প্রণয়নে পেশাজীবীদের ভূমিকা আরও শক্তিশালী করবে, পেশার স্বীকৃতি বৃদ্ধি করবে এবং বাংলাদেশের হিসাব পেশার সামগ্রিক মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

সহযোগিতা কাঠামোর আওতায় যৌথ গবেষণা, পেশাগত প্রশিক্ষণ ও অব্যাহত পেশাগত উন্নয়ন কর্মসূচি, সম্মেলন, সিএফও ফোরাম, সেমিনার, নীতি সংলাপ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাদার হিসাববিদ্যার গুরুত্ব তুলে ধরা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবী হিসাববিদদের ভূমিকা নিয়ে যৌথভাবে নীতি-প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সরকারি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে হিসাব পেশার ঐক্য, গ্রহণযোগ্যতা, মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি আরও জোরদার করার বিষয়ে উভয় প্রতিষ্ঠান ঐকমত্য প্রকাশ করে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন