দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণের কথা থাকলেও নির্ধারিত সময়ে সেই অর্থ ব্যবহার করেনি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শুধু তাই নয়, কোম্পানিটির বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়েও গুরুতর আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক বলেছেন, কোম্পানিটি নন-লাইফ বীমা সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিনিয়োগ করেনি। পাশাপাশি ঋণ ও অগ্রিমের হিসাব নিয়েও নিরীক্ষক সন্তুষ্ট হতে পারেননি।
নিরীক্ষা প্রতিবেদনে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে বিভিন্ন ব্যাংকে রাখা কোম্পানিটির স্বল্পমেয়াদি স্থায়ী আমানত বা এফডিআর। এর মধ্যে কয়েকটি আর্থিকভাবে দুর্বল ও সংকটে থাকা ব্যাংকও রয়েছে। এসব এফডিআরের অর্থ শেষ পর্যন্ত আদায় করা যাবে কি না, সে বিষয়ে ব্যবস্থাপনার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন নিরীক্ষক।
২০২৫ সালের শেষে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিকদার ইন্স্যুরেন্সের এফডিআর ছিল ২২ কোটি ১৭ লাখ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ২২ কোটি ২৬ লাখ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি ১০ কোটি ৮১ লাখ টাকা রাখা হয়েছে ন্যাশনাল ব্যাংকে। এ ছাড়া এক্সিম ব্যাংকে ২ কোটি ৪৭ লাখ, ইসলামী ব্যাংক বাংলাদেশে ১ কোটি ৩৯ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৯৭ লাখ, সাউথইস্ট ব্যাংকে ১ কোটি, ইউনিয়ন ব্যাংকে ১০ লাখ, এবি ব্যাংকে ৫০ লাখ এবং বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে ৯ লাখ টাকা এফডিআর রয়েছে।
আরও পড়ুন...
চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
২৭১ কোটি টাকার বীমা দাবি পরিশোধে অক্ষম, ভবিষ্যৎ নিয়েও শঙ্কা নিরীক্ষকের
এদিকে শেয়ারবাজারেও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। ২০২৫ সালের শেষে ১৬ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ৫৭টি শেয়ার ধরে এসব বিনিয়োগের ব্যয় দেখানো হয়েছে ১১০ কোটি ৪৩ লাখ টাকা। বিপরীতে বছরের শেষে এসব শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৮৪ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ শেয়ার বিনিয়োগের ব্যয়ের তুলনায় বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৮৩ লাখ টাকা কম।
ফলে কোম্পানিটির শেয়ারবাজারে করা বিনিয়োগে বড় ধরনের অবমূল্যায়ন বা লোকসানের চাপ তৈরি হয়েছে। আর্থিক প্রতিবেদনেও এর প্রভাব প্রতিফলিত হয়েছে।
কোম্পানির কর্মীদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) নিয়েও নিরীক্ষকের দৃষ্টি আকর্ষণ রয়েছে। ২০২৫ সালে এ তহবিলে নতুন করে কোনো অর্থ সংরক্ষণ করা হয়নি। আগের সংরক্ষিত ৭৯ লাখ টাকাও বিতরণ করা হয়নি।
এ বিষয়ে কোম্পানি জানিয়েছে, বীমা খাতে ডব্লিউপিপিএফের প্রয়োগ নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এ কারণে ২০২৫ সালে নতুন করে কোনো অর্থ সংরক্ষণ করা হয়নি।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে শেয়ারবাজার থেকে সংগ্রহ করা আইপিওর অর্থ নিয়ে। নিরীক্ষক জানিয়েছেন, আগের বছর কোম্পানিটি আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করে। ওই অর্থ ব্যবহারের জন্য তিন মাস সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা ব্যবহার করা হয়নি।
অর্থাৎ একদিকে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা না মানার অভিযোগ, অন্যদিকে দুর্বল ব্যাংকে কোটি কোটি টাকা এফডিআর এবং আইপিওর অর্থ নির্ধারিত সময়ে ব্যবহার না করার বিষয়টি কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এসব বিষয়ে জানতে সিকদার ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাঠকের মতামত:
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- লেনদেন ৫০০ কোটির নিচে
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














