ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা

২০২৬ অক্টোবর ০১ ১০:০৭:৩১
ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাজধানীর ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের একটি বাণিজ্যিক জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৪২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

কোম্পানির দেওয়া তথ্যমতে, ধানমন্ডি আবাসিক এলাকার কনকর্ড লিলি হাইটসের ৮ নম্বর প্লট, ১৬ নম্বর সড়ক (পুরোনো ২৭ নম্বর সড়ক), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় অবস্থিত বাণিজ্যিক জায়গাটি কেনা হবে।

২৪ হাজার ৩২১ বর্গফুটের এ জায়গার ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা। তবে এ মূল্যের সঙ্গে নিবন্ধন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ যুক্ত হবে।

কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদনের পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে সম্পত্তিটি কেনা হবে বলে জানিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন