ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান

২০২৬ অক্টোবর ০৭ ১৬:২১:১৭
আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আবারো টানা ৪ কার্যদিবস পতনের পর উত্থান হয়েছে। এর আগে গত সপ্তাহের বুধবার একদিন বাড়লেও তার আগের ৪ কার্যদিবস টানা পতন হয়।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (০৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬৪ পয়েন্টে। যা আগের টানা ৪ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ২০ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট, রবিবার ৪৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৯ পয়েন্ট কমে।

এর আগে গত সপ্তাহের বুধবার ২৬ পয়েন্ট বাড়লেও তার আগে টানা ৪ কার্যদিবস পতন হয়। এর মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৬০৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪০ কোটি ৬৬ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯১ টি বা ৪৮.৮৫ শতাংশের। আর দর কমেছে ১৩৪ টি বা ৩৪.২৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৮৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩ টির, কমেছে ৮৫ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৫৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ৬৩ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ১৬ কোটি ৬৫ লাখ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন