ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রেনাটার লভ্যাংশ ঘোষণা

২০২৬ অক্টোবর ১৮ ০৯:০৩:২৭
রেনাটার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১.৭৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২৯.১৯ টাকায়।

রেনাটার ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ১৯ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামি ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এর আগে রেনাটার পরিচালনা পর্ষদ গত ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ১৯.৩৬ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন