মিম–রাজ্যে ‘উধাও’ গিল, ফেরাল সারার চোখের পানি
নামগুলো আগেই লিখে রেখেছিলেন অনেকে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে মিলিয়ে নিয়ে ‘পাবলিশ’ বাটনে চাপ দেওয়া। বড়জোর এক-দুটি নাম, যা এদিক-সেদিক হওয়ার, বেশির ভাগ তো জানাই!
কিন্তু অজিত আগারকার-রোহিত শর্মার সংবাদ সম্মেলন থেকে যে নামগুলো টিভির পর্দায় ভেসে উঠল, তাতে বেশ চমকেই উঠলেন এশিয়া কাপে ভারতীয় দলের খসড়া বানিয়ে রাখা সংবাদকর্মী-টুইটার ইনফ্লুয়েন্সাররা। শুবমান গিল নেই! নেই মানে এশিয়া কাপের ভারত দলে নেই। তিন মাস আগেও যাঁকে ভারতীয় ক্রিকেটের আগামীর বিজ্ঞাপন বলে কথায়-লেখায় হাজারো শব্দ ব্যয় করা হয়েছে, সেই গিলই নেই এশিয়া কাপের দলে।
চট করে যাঁরা সমীকরণ মেলাতে পারেন, ক্ষণিকের মধ্যে জবাবও পেয়ে গেলেন তাঁরা। ২৩ বছর বয়সী এই ওপেনারের ব্যাট তো গেল কিছুদিন কথা বলেনি। এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেললেন সপ্তাহ তিনেকের মধ্যে। একটাতেই শুধু দুই অঙ্কে গেছেন, বাকি চারটায় ৩, ৭, ৬, ৯। এমন পারফরম্যান্সের পর তো বাদ পড়াই স্বাভাবিক।
কিন্তু আমজনতার এত হিসাব মেলানোর সময় কোথায়? কি-বোর্ডের একেকটি চাপে রচিত হতে শুরু করল এমন সব ‘নেই’ এর গল্প। অবাক হওয়ার গল্প। মাথায় বজ্রপাতের গল্প! সুদর্শন গিলের সঙ্গে কুৎসিত এই ‘আচরণে’র প্রতিবাদে বিদ্রোহের বাণও ছোটাতে শুরু করলেন কেউ কেউ। গিল নেই যেন কিছু নেই!
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঝড়ের ঝাপটা পড়ল স্টার স্পোর্টসের কার্যালয়ে। আরে, গিল গেল কই! গেল কয়েক মাসে লোকেশ রাহুল ছিলেন না, শ্রেয়াস আইয়ার ছিলেন না। তাঁরা ঠিকই ফিরে এলেন। কিন্তু ওপেনিংয়ে নিজের নাম খোদাই করে ফেলা গিলই কি না উধাও! স্টার স্পোর্টসের ১৭ জনের দলে নাম-ছবি তো ১৭টাই আছে। উত্তেজনার বশে ভুল করে সেখানে গিলকে না রাখলে টুপ করে ঢুকে পড়লেন কে?
কেউ একজন ভুল ভাঙালেন। সঞ্জু স্যামসনের তো ‘রিজার্ভ টিম’ নামের ‘শো পিসে’ থাকার কথা, সেখান থেকে মূল দলে এলেন কীভাবে?
আভুল বুঝতে পেরে কেউ জিভ কাটলেন, কেউ কাটা যাওয়া মুখের ভোঁতা হওয়া ঠেকাতে চাপলেন কি-বোর্ড। গ্রাফিকসে ফিরিয়ে আনা হলো গিলকে। বেলা ১টা ২৬-এ গিল ছাড়া ভারত, তাই ১টা ৩৪-এ গিলসহ ভারত!
ততক্ষণে ‘টেকটোনিক প্লেটে’ ক্ষণিকের নড়নচড়নে কম্পন যা ঘটার ঘটে গেছে। সামান্য দল ঘোষণা করতে গিয়ে এমন (অ)কাণ্ড! টুইটারে শুরু হলো লঙ্কাকাণ্ড। মুম্বাইয়ে বলিউড আছে, দু-চার-দশ মিনিটে মৃতকে জীবিত করা সেখানে আঙুলের খেল। দিল্লিতে বলিউড ধামাকা নেই, তো কী হয়েছে? আর বিসিসিআইয়ের লোকেরাও সিনেম্যাটিক ব্যাপার-স্যাপার জানে না কে বলেছে! গিলের না থাকা আর থাকাটা দিয়ে আসলে সিনেম্যাটিং ব্যাপারই ঘটানো হয়েছে।
কিন্তু নাহ, এ ঠিক মেলে না।
তাহলে মনে হয় ষড়যন্ত্রতত্ত্ব আছে। কেমন? গিল খেললে অন্য কারও ‘সুপারস্টার’ হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। সেটা থামাতেই ছুড়ে ফেলা হয়েছিল তাঁকে। খবরটা শুনে গিল যে-ই না বিসিসিআই অফিসের দিকে রওনা হয়েছেন, শুনে নামটা জুড়ে দিয়েছেন নির্বাচকেরা।
নাহ, কল্পনার ঘোড়ায় চড়ে এসব গল্প বানানোই যায়। গিল-কে গেরোয় আটকে কার গলায়ই–বা আর মালা পরাবেন আগারকাররা। ষড়যন্ত্রতত্ত্ব সত্য নয়।সত্য তাহলে কোনটা?
স্বজনপ্রীতি তত্ত্ব? সেটা কেমন?
গুঞ্জন আছে, শচীন টেন্ডুলকার-কন্যা সারার সঙ্গে গিলের ‘দহরম-মহরম’ আছে। ইদানীং সামনাসামনি দেখা সাক্ষাৎ কমই হয়। লোকে নানা গল্প ছড়ায়। কিন্তু লোকে বলাবলি করেন, দুজনের মনের মধ্যে তো ভালো লাগা আছে। একে অপরের ভালো-মন্দ অনুভূতি আছে।
গিলকে এশিয়া কাপের দলে না দেখে তাই ভীষণ খারাপ লেগেছে সারার। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বাবা শচীনের কাছে—বাবা, বাবা, এশিয়া কাপের দল দেখেছ? কন্যার চোখের কোণে খানিকটা কান্নার মেঘ দেখলেন শচীন। ঝর ঝর বাদলও দিনের ঘনঘটা! শচীন ফোন লাগালেন বন্ধু আগারকারকে। প্রধান নির্বাচকের চেয়ারে বসলে কী হবে, বন্ধুত্বের জয়গান তো জীবনেরই আস্বাদ। আগারকার দলে ঢুকিয়ে দিলেন গিলকে। ব্যস, সারার কান্না শেষ, ভারতও সুখ-শান্তির দেশ
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














