ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

পর্ষদের অনুমোদন ছাড়াই রিট, বিতর্কে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

২০২৬ মে ০৯ ২২:৩৯:৩২
পর্ষদের অনুমোদন ছাড়াই রিট, বিতর্কে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ এবার নতুন করে বিতর্কে রূপ নিয়েছে। পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়েরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাহমিনা আফরোজের বিরুদ্ধে।

এ ঘটনায় কোম্পানির কয়েকজন পরিচালক লিখিতভাবে আইডিআরএ’র কাছে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, বোর্ড সভায় কোনো আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যান এককভাবে রিট দায়েরের অনুমোদনপত্র ইস্যু করেছেন, যা করপোরেট সুশাসন ও জবাবদিহির পরিপন্থী।

জানা গেছে, কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালক নির্বাচন নিয়ে ভোট গণনায় অনিয়মের অভিযোগ ওঠে। পরে তদন্তে অনিয়মের প্রমাণ পেয়ে আইডিআরএ গত ৮ ডিসেম্বর সংশোধিত পরিচালক তালিকা অনুমোদনের নির্দেশ দেয়। এই নির্দেশনার বিরুদ্ধেই হাইকোর্টে রিট দায়ের করা হয় বলে অভিযোগ।

অভিযোগকারী পরিচালকদের দাবি, রিট দায়েরের বিষয়টি কখনও বোর্ডে উপস্থাপন করা হয়নি। এমনকি আইনজীবীদের মতামত, নির্বাচন কমিশনের প্রতিবেদন ও আইডিআরএ’র চিঠিপত্রও পর্ষদ সভায় আলোচনা হয়নি। এ ক্ষেত্রে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনাও দায়িত্ব এড়িয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, চেয়ারম্যান তাহমিনা আফরোজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

পরিচালকদের মতে, একক প্রভাব বিস্তার করে গোপনে সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রতিষ্ঠানটির করপোরেট সুশাসন দুর্বল হচ্ছে এবং গ্রাহকদের স্বার্থ ঝুঁকিতে পড়ছে। তারা আইডিআরএ’র নির্দেশনার প্রতি সমর্থন জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে