ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে শনিবারও চালু শেয়ারবাজার

২০২৬ মে ১৮ ২০:০৩:২৪
ঈদের আগে শনিবারও চালু শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের শেয়ারবাজারে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের আগে বিনিয়োগকারীদের লেনদেন ও তারল্য সুবিধা নিশ্চিত করতে ব্যতিক্রমীভাবে শনিবারও বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সরকারি ছুটির আদেশ অনুযায়ী ঈদের ছুটির ঠিক আগের দুই দিন—২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার)—স্টক এক্সচেঞ্জের অফিস কার্যক্রম এবং শেয়ার কেনাবেচা স্বাভাবিক নিয়মেই চলবে।

এরপর সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইতে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং ট্রেডিং বা লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

টানা ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে উভয় স্টক এক্সচেঞ্জে আবার আগের নির্ধারিত ও নিয়মিত সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম ও লেনদেন একযোগে শুরু হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে