ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

৯ পরিচালক কিনবেন ৩১ কোটি টাকার শেয়ার

২০২৬ জুন ১৭ ১৬:০৬:৪০
৯ পরিচালক কিনবেন ৩১ কোটি টাকার শেয়ার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক-এর উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান প্রায় ১ কোটি ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার ব্যাংকটির বিদ্যমান ৯ পরিচালক ক্রয় করবেন। বর্তমান বাজারদরে এসব শেয়ারের মূল্য প্রায় ৩০ কোটি ৮৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ১৪ জুন মোহাম্মদ নাদের খান ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার বিক্রির ঘোষণা দেন। এরপর বুধবার (১৭ জুন) ব্যাংকটির ৯ পরিচালক ওই শেয়ারগুলো কেনার ঘোষণা দেন।

ডিএসই সূত্র অনুযায়ী, ঘোষিত শেয়ার ক্রয়ের বিস্তারিত নিচে দেওয়া হলো—

পরিচালক আজম জে. চৌধুরী: ৯,৯০,৩১৯টি শেয়ার

পরিচালক কাজী সিরাজুল ইসলাম: ৯,৭১,৭৯৭টি শেয়ার

পরিচালক মো. শাহাদাত হোসাইন: ৯,৭১,৫৮২টি শেয়ার

পরিচালক তানভির এ চৌধুরী: ৯,৭০,৯৭৩টি শেয়ার

পরিচালক নাফিজ সিকদার: ১২,১৭,৩৮৬টি শেয়ার

পরিচালক এস. এম. তামজিদ: ৯,৭১,১৪০টি শেয়ার

কর্পোরেট পরিচালক ইসি হোল্ডিংস: ১১,৬০,৫০৭টি শেয়ার

কর্পোরেট পরিচালক ইউনিগ্লোরী সাইকেল ইন্ডাস্ট্রিজ: ৯,৭৮,৫৯০টি শেয়ার

কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ: ১৯,৪৬,৫৭২টি শেয়ার

ডিএসই জানায়, ঘোষিত এসব শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন