ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে

২০২৬ জুন ১৮ ১৬:২৪:৫৮
সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। অপর শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৬১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২১১ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪ কোটি ৯ লাখ টাকার বা ১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৬ টি বা ৪৪.৪৪ শতাংশের। আর দর কমেছে ১৮৫ টি বা ৪৬.৭২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৮.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৮৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮ টির, কমেছে ১০৬ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৪ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ২২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন