ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ইউএই জল্পনায় উড়ল প্রতিরক্ষা স্টক

২০২৬ জুন ২৩ ০৯:০৫:৫৫
ইউএই জল্পনায় উড়ল প্রতিরক্ষা স্টক

ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য বড় সুখবর। ভারতের তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশতি প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। নয়াদিল্লি ও আবু ধাবির মধ্যে খুব শিগগিরই এই সংক্রান্ত হাতিয়ার চুক্তি চূড়ান্ত হতে পারে—এমন খবর প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে হইচই শুরু হয়। সপ্তাহের প্রথম কার্যদিবসেই হু-হু করে চড়ে জোড়া প্রতিরক্ষা সংস্থার শেয়ারের দর।

বাজার খুলতেই স্টকে দৌড়

সোমবার, ২২ জুন বাজার খোলার পর থেকেই লাফিয়ে বাড়তে থাকে—

ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) এবংভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)-এর শেয়ার।

এই দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) বিডিএলের শেয়ার একসময় ১,৪১৩ টাকা ছুঁয়ে ফেলে। আগের দিনের তুলনায় ৩৯.৬০ টাকা বৃদ্ধি, শতাংশের হিসাবে যা প্রায় ৩ শতাংশ।অন্য দিকে, বিইএলের শেয়ার দিনের একপর্যায়ে ১.১২ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়। দিনশেষে দর দাঁড়ায় ৪৩১.০৫ টাকা, যা শুক্রবারের তুলনায় ৪.১৫ টাকা (০.৯৭ শতাংশ) বেশি।

কেন এত চাহিদা ভারতীয় অস্ত্রের?

২০২৫ সালের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই আন্তর্জাতিক অস্ত্রবাজারে ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা চোখে পড়ার মতো বেড়েছে।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাকিস্তানের ১১টি বিমানঘাঁটি ধ্বংস করা হয়।অন্য দিকে, শত্রুপক্ষের পাঠানো ড্রোনের ঝাঁক গুঁড়িয়ে দিয়ে খবরের শিরোনামে আসে আকাশতি প্রতিরক্ষা ব্যবস্থা।

এই সাফল্যের জেরেই একের পর এক দেশ ভারতের সঙ্গে অস্ত্রচুক্তিতে আগ্রহ দেখাচ্ছে।

কোন সংস্থা কোন অস্ত্রের সঙ্গে যুক্ত?

রাশিয়ার সহযোগিতায় তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মূল নির্মাতা সংস্থা হল ব্রহ্মস অ্যারোস্পেস। তবে এর উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার ভারত ডায়নামিক্স।

অন্য দিকে, ভারতীয় সেনাবাহিনীর জন্য আকাশতি প্রতিরক্ষা ব্যবস্থার জোগান দেয় ভারত ইলেকট্রনিক্স। ফলে ইউএই-এর সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হতেই এই দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে লগ্নিকারীদের আগ্রহ বেড়েছে হু-হু করে।

আগেও ব্রহ্মস কিনেছে বিদেশ

অপারেশন সিঁদুরের পর ইতিমধ্যেই ভারতের সঙ্গে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র চুক্তি করেছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ বার সেই পথেই হাঁটতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি। শুধু ব্রহ্মস নয়, আকাশতি নিয়েও প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে আবু ধাবি।

পাঁচ বছরে নজরকাড়া রিটার্ন

লগ্নিকারীদের জন্য আরও একটি উল্লেখযোগ্য তথ্য—

গত পাঁচ বছরে ৬৯৮ শতাংশ বেড়েছে ভারত ডায়নামিক্সের শেয়ারের দাম।ভারত ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই বৃদ্ধির অঙ্ক ৬৩৯ শতাংশ।

ইউএই-এর সঙ্গে ব্রহ্মস ও আকাশতির চুক্তি যদি বাস্তবায়িত হয়, তবে আগামী দিনে এই প্রতিরক্ষা স্টকগুলির দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

এ বার দেখার, আরবের বাজারে ভারতের এই দুই ‘মারণাস্ত্র’ প্রবেশ করলে—শেয়ারবাজারে নতুন রেকর্ড ঠিক কোথায় গিয়ে থামে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন