ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

১৯ বছর বয়সে সালমনের প্রথম প্রেমের চমকপ্রদ পরিচয়

২০২৬ জুন ২৮ ০৮:২০:১৬
১৯ বছর বয়সে সালমনের প্রথম প্রেমের চমকপ্রদ পরিচয়

বিনোদন ডেস্ক: ষাটে পা দিলেও এখনও অবিবাহিত সালমান খান। দীর্ঘ কেরিয়ারে একাধিক সম্পর্কের কথা প্রকাশ্যে এলেও তাঁর জীবনের প্রথম প্রেমিকা বরাবরই থেকেছেন প্রচারের আড়ালে। সম্প্রতি সেই সম্পর্ক ঘিরেই নতুন করে চর্চা— কারণ, সালমানের প্রথম প্রেমিকার সঙ্গে পারিবারিক যোগ রয়েছে অভিনেত্রী কিয়ারার।

জানা যায়, মাত্র ১৯ বছর বয়সে, অভিনয়ে পা রাখার আগেই সালমান প্রেমে পড়েছিলেন শাহীন জাফরির। সেই সময় শাহীন ছিলেন মুম্বইয়ের সেন্ট জ়েভিয়ার্স কলেজের ছাত্রী। শোনা যায়, কলেজের বাইরে দাঁড়িয়ে এক ঝলক দেখার অপেক্ষায় থাকতেন সালমান। পরিবারও এই সম্পর্ককে সমর্থন করেছিল। তবে সময়ের সঙ্গে সেই প্রেম পূর্ণতা পায়নি, আলাদা হয়ে যান দু’জন।

শাহীন জাফরি ছিলেন কিংবদন্তি অভিনেতা অশোক কুমার-এর নাতনি। পারিবারিক সূত্র ধরেই কিয়ারার সঙ্গে তাঁর সম্পর্ক— শাহীন হলেন কিয়ারার মাসি। বর্তমানে শাহীন জাফরি প্রচারের আলো থেকে দূরে থেকে স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন।

পরিবারের এক সদস্য ভারতী জাফরি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সালমান ও শাহীনের মধ্যে নিয়মিত যাতায়াত ছিল। তবে সালমান সিনেমায় আসার পর সম্পর্কের সমীকরণ বদলায়। সঙ্গীতা বিজলানি-র সঙ্গে পরিচয়ের পরই শাহীনের সঙ্গে দূরত্ব বাড়ে।

এর পর সালমানের জীবনে একের পর এক সম্পর্ক এসেছে— সোমি আলি, ঐশ্বর্যা রাই, এবং দীর্ঘ সময় ধরে ক্যাটরিনা কইফ। প্রতিটি সম্পর্কই নানা কারণে ভেঙেছে। বর্তমানে রোমানীয় গায়িকা ইউলিয়া ভন্তুর-এর সঙ্গে তাঁর নাম জড়ালেও বিয়ের পথে হাঁটেননি অভিনেতা।

সব মিলিয়ে, বলিউডের বহু চর্চিত সম্পর্কের আড়ালে থেকে যাওয়া সালমানের প্রথম প্রেম আজও কৌতূহলের বিষয়— বিশেষ করে যখন সেই সম্পর্কের সুতো এসে মেলে বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারার পরিবারে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন