বুড়ি নই, আমি পরিণত
চল্লিশের কোঠা পেরোলেই নারীদের জীবনে যেন সমাজের বাঁকা চোখ আর অযাচিত উপদেশের বন্যা নেমে আসে। ‘বুড়ি হয়ে গেছো’, ‘এই বয়সে এত সাজগোজ কেন?’—এমন চেনা প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রতিদিন। এই সামাজিক দ্বিচারিতার বিরুদ্ধেই এবার স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে কথা বললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে বয়স নিয়ে সমাজের তথাকথিত ট্যাবুকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। অপরাজিতা লেখেন,
“চল্লিশ ছুঁলেই সবাই বলে—উফ! বুড়ি হয়ে গেলে! আমি বলি, বেশ তো ভাই, বয়সটা কি ফ্রিজে রেখে দেব? চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ—তাতেই যেন সমাজের চোখে আমি পুরোনো এক সাজ!”
তিনি প্রশ্ন ছুড়ে দেন—
“বয়স বাড়লে কি সন্তানের দায়িত্ব কমে? মায়ের চিন্তা ফুরোয়? বাড়ির হিসেব মেটে? না, কিছুই কমে না! শুধু বাড়ে মানুষের উপদেশ।”
লাল শাড়ি, সাজগোজ, নাচ বা প্রেমের গান—সবকিছুকেই বয়সের অজুহাতে কাঠগড়ায় তোলার প্রবণতাকে কটাক্ষ করে অভিনেত্রীর মন্তব্য,
“এত লাল শাড়ি কেন? এই বয়সে নাচ? আরে বাবা, বয়স কি বিদ্যুতের বিল—যে নির্দিষ্ট দিনে কেটে যাবে রং?”
বাস্তব জীবনের লড়াই আর সংসারের দায়িত্বের সঙ্গে বয়স বাড়ার তুলনা টেনে তিনি আরও লেখেন,
“বয়স বাড়লে কি ইএমআই কমে? সংসারের চিন্তা থামে? রান্না নিজে নিজে হয়? কাপড় নিজে নিজে কাচে? আমি তো সেই মানুষই—শুধু অভিজ্ঞতা একটু বেশি।”
নিজের জীবনের পরিণতিকে কবিতার ভাষায় ব্যাখ্যা করে অপরাজিতা বলেন,
“কুড়িতে ছিলাম কুঁড়ি, তিরিশে হয়েছি নদী, আর চল্লিশে এসে বুঝেছি—আমি আসলে সমুদ্র।”
পোস্টের শেষাংশে সমাজের উদ্দেশে তাঁর বার্তা আরও স্পষ্ট—
“বয়স বাড়া অপরাধ নয়। অপরাধ হল একজন নারীর বয়স দেখে তার রঙিন মনটাকে অবসর দিয়ে দেওয়া। আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ।”
লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে হাসিমুখে ছবি তোলার ব্যাখ্যায় তিনি যোগ করেন,
“আমি বুড়ি হইনি—আমি জীবনটাকে উদযাপন করছি। কারণ নারী বুড়ো হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।”
অপরাজিতা আঢ্যের এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে—অনেকের কাছেই তা হয়ে উঠেছে আত্মসম্মান আর আত্মভালোবাসার শক্ত বার্তা।
পাঠকের মতামত:
- বুড়ি নই, আমি পরিণত
- ইসলামীক ফাইন্যান্স জরিমানার কবলে
- বিপিজিএ’র নতুন সভাপতি মোহাম্মদ ইউনুছ, সম্পাদক সিফাত
- ২০৮ মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারকে প্রশিক্ষণ
- লুজারের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৯৮ কোটি টাকার লেনদেন
- এবার বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো
- উৎপাদনে ফিরেছে এপেক্স স্পিনিং
- একটিভ ফাইন কেমিক্যালের কারখানা বন্ধ
- লভ্যাংশ দেবে না ইসলামীক ফাইন্যান্স
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ১১ শতাংশ
- ইসলামীক ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৫০ শতাংশ
- লভ্যাংশ দেবে না ফাস ফাইন্যান্স
- পপুলার লাইফের ২০% লভ্যাংশ ঘোষণা
- চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা
- নগদ লভ্যাংশে শীর্ষে ইস্টার্ন ব্যাংক, তলানিতে মিডল্যান্ড
- ১৯ বছর বয়সে সালমনের প্রথম প্রেমের চমকপ্রদ পরিচয়
- বিনিয়োগকারীরা হারালো ৯১৪ কোটি টাকা
- ডিবিএর উদ্যোগে লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন শুরু
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- আরমান–মুক্তি প্যানেলে কেন? মুখ খুললেন অভিনেত্রী নাসরিন
- অমিতাভের শেয়ার কেনা-বেচা ঘিরে শোরগোল
- ‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি’—ভক্তের কথায় লাজুক শাহরুখ
- নজিরবিহীন সিদ্ধান্ত: ডিএসইর চার ডিজিএমের চাকরি গেল একসঙ্গে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- টানা ৩ দিনের উত্থান দিয়ে সপ্তাহ পার
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারির মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত
- বিআইএফসির লোকসান বেড়েছে ১০ শতাংশ
- ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বিআইএফসি
- ইসলামী ইন্স্যুরেন্সের ১৬% লভ্যাংশ ঘোষনা
- গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল
- ২০৩০ বিশ্বকাপেও খেলার ইঙ্গিত মেসির
- পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দ্রুত বাস্তবায়নের আহ্বান বিটিএমএর
- বিলিয়নিয়ারের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে টপকে আবার শীর্ষে চীন
- লভ্যাংশে আগের নিয়মেই থাকছে ২০ শতাংশ কর
- সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া, শেয়ার স্থানান্তরের নির্দেশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারে সংঘবদ্ধ কারসাজি
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার বেচবে
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- এসইএমএল লেকচার ফান্ড ওপেন-এন্ডে রূপান্তর
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে ৪১ শতাংশ
- শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ ঘোষণা
- বেক্সিমকো ফার্মার ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- বিনিয়োগকারীদের শতকোটি টাকা ফেরতের নির্দেশ, আত্মগোপনে অভিযুক্তরা
- আর্থিক হিসাব প্রকাশ করবে বে-লিজিং
- এবি ব্যাংকে সচিব নিয়োগ
- এসএস স্টিলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- বড় পতনের পরে উত্থানে ফিরল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- এজিএমে লভ্যাংশ অনুমোদন, শেয়ারহোল্ডাররা পাচ্ছে ১০ কোটি টাকা
- আজও গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- ড্যাফোডিল কম্পিউটার্সের সাড়ে ৫ মাসে ৩৪২ শতাংশ দর বৃদ্ধি
- ইউএই জল্পনায় উড়ল প্রতিরক্ষা স্টক
- সালমনের মায়ের চরিত্রে দিয়া মির্জ়া!
- দিশা–জ্যাকলিনের বিকিনি ও নিতম্বের ক্লোজ় শট ‘অশ্লীল’
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- ১২৪ কোটি টাকা শাস্তি পাচ্ছে শেয়ারবাজারের ১৪ ব্যাংক
- দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














