ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

উত্থান দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ জুলাই ০৫ ১৬:২৫:০৪
উত্থান দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয়। তবে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

রবিবার (৫ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮৭ পয়েন্টে। যা আগেরদিন বা বৃহস্পতিবার কমেছিল ১৯ পয়েন্ট।

এর আগের ৬ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে মঙ্গলবার ৪০ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট, রবিবার ৬৭ পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ৬ কার্যদিবসে এ সূচকটি বাড়ে ২০৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৫৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯০ কোটি ৫৩ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৭ টি বা ৪৫.৫০ শতাংশের। আর দর কমেছে ১৫৩ টি বা ৩৯.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৫.১৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪১ টির, কমেছে ৯৬ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪০৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৪২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন