ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাজার কোটির নিচে লেনদেন

২০২৬ জুলাই ২০ ১৫:১৭:৩১
হাজার কোটির নিচে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রায় ১ মাস পর সোমবার (২০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। তবে এদিন মূল্যসূচক বেড়েছে নামমাত্র।

সোমবার (২০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫৮ পয়েন্টে। যা রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ২৬ পয়েন্ট কমেছিল।

তবে এর আগে টানা ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে বুধবার ১৫ পয়েন্ট, মঙ্গলবার ৪৫ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৫ কার্যদিবসে সূচক বাড়ে ১৫৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৭০ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০৩ কোটি ৮৭ লাখ টাকার বা ১০ শতাংশ। এই পতনের মাধ্যমে গত ২০ জুনের পরে আজ হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৮ টি বা ৩৮.১৪ শতাংশের। আর দর কমেছে ১৮২ টি বা ৪৬.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৯৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭৩৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৬৬ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন