আইপিও আনতে লিস্টিং ফিতে বড় ছাড় দিচ্ছে ডিএসই
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে ভালো মানের নতুন কোম্পানি ও বন্ড তালিকাভুক্তি বাড়াতে লিস্টিং ফিতে বড় ধরনের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে আইপিও বা ডিরেক্ট লিস্টিংয়ের আবেদন করলে কোম্পানিগুলো এই বিশেষ ছাড়ের সুবিধা পাবে।
সোমবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘দ্য কারেন্ট স্টেট অব দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক মুক্ত আলোচনায় এ তথ্য জানান ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এতে বিএসইসির কমিশনাররা, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম।
ডিএসই চেয়ারম্যান বলেন, নতুন কোম্পানি ও বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে উচ্চ লিস্টিং ফি একটি বড় বাধা। এ কারণে নতুন ইস্যুয়ারদের উৎসাহিত করতে ডিএসইর বোর্ড সম্প্রতি লিস্টিং ফি সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। একই সঙ্গে ফি সর্বোচ্চ ১৫ লাখ টাকায় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইপিও বা ডিরেক্ট লিস্টিংয়ের জন্য আবেদন করা কোম্পানিগুলো নির্ধারিত লিস্টিং ফির ওপর আরও ৫০ শতাংশ ছাড় পাবে। এর মাধ্যমে বাজারে নতুন ও ভালো মানের কোম্পানি আনার গতি বাড়বে বলে আশা করছে ডিএসই।
নিষ্পত্তি ব্যবস্থা দ্রুত করার উদ্যোগ
বাজারের প্রযুক্তিগত আধুনিকায়নের বিষয়ে মমিনুল ইসলাম বলেন, লেনদেনে গতি আনতে ‘স্ট্রিপ নেটিং’ ও ‘টি+১’ নিষ্পত্তি ব্যবস্থা চালুর প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক প্রস্তুতির অনুমোদন সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এসব কার্যকর করা হবে।
বিশ্বমানের তথ্যসেবা নিশ্চিত করতে ডিএসইর ওয়েবসাইট নতুন করে সাজানোর কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
বন্ড তালিকাভুক্তিতে জোর
বন্ডের তালিকাভুক্তি বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ডিএসই চেয়ারম্যান। তিনি বলেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ী বন্ড অনুমোদনের ক্ষেত্রে লিস্টিং বাধ্যতামূলক করা হচ্ছে। এ নিয়ে যেসব জটিলতা রয়েছে, সেগুলোও সমাধানের চেষ্টা চলছে।
এ ছাড়া ডিএসইর ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এর কারণে কোনোভাবেই ব্রোকারেজ হাউসগুলোর নিজস্ব দায়বদ্ধতা কমবে না বলে জানান তিনি।
ডিএসইর এমডি নুজহাত আনোয়ার বলেন, বাজারের উন্নয়ন ও সুশাসন জোরদারে ডিএসই ও বিএসইসি সমন্বিতভাবে কাজ করছে। ভালো মানের আইপিও আনা, ফ্রি মার্জিন, সিসি অ্যাকাউন্ট পরিচালনা এবং আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লিস্টিং ফি কমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের অতিরিক্ত ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তে নতুন কোম্পানি ও বন্ডের তালিকাভুক্তি বাড়তে পারে। এতে দেশের পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগও তৈরি হবে।
পাঠকের মতামত:
- এমবাপ্পের গোলের পর বার্নাব্যুতে প্রেমের ইশারা, গ্যালারিতে এস্তার
- ‘বড় ক্রিকেটার’ কি শুধু সোশ্যাল মিডিয়ায়? বাবরকে বাসিত আলীর খোঁচা
- ‘ভুয়া কাগজে’ ব্যাংকের লকার থেকে উধাও ৩ কোটি টাকার গয়না
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- আইপিও আনতে লিস্টিং ফিতে বড় ছাড় দিচ্ছে ডিএসই
- ইসলামিক ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সোমবারও শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ছেলেমেয়েদের ২ কোটি শেয়ার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- কৃতির বিজ্ঞাপন সরিয়ে নিল গয়না সংস্থা
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- মালয়েশিয়ার সঙ্গে এফটিএ, বিনিয়োগ ও শ্রমবাজারে জোর সরকারের
- কাঁচা পাটে ০.৫% উৎসে কর প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের
- মেসির গোলবন্যা, ৯ ম্যাচেই ৩৮ গোল
- আর্থিক হিসাবে কারসাজি ঠেকাতে ফরেনসিক হিসাব জরুরি: অর্থ উপদেষ্টা
- লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দেশ জেনারেল থেকে বেরিয়ে গেলো উদ্যোক্তা মামুন
- ন্যাশনাল হাউজিং ছাড়ল ইউসিবি
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- আবারও পতনে সপ্তাহ শুরু
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা
- দুই বছরে দ্বিগুণ ভোডাফোন আইডিয়ার শেয়ার
- রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, পরে একসঙ্গে করেন ৯ ছবি
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার টাকা
- আইটি-ইভি-জ্বালানিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- সৌদি আরামকোর বছরেই ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণ মুনাফা
- রোনালদোর গোলেই আল নাসরের জয়, ভাঙলেন সাহলাওয়ির রেকর্ড
- রিচার’ দিয়ে হলিউডে নতুন করে আলোচনায় আগনেজ মো
- ‘মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর আতঙ্কে শ্বাস নিতে পারছিলাম না’
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দিনুশার ব্যাটে ভারতের জয় হাতছাড়া, কলম্বো টেস্ট ড্র
- বাংলাদেশের জয়কে বড় সতর্কবার্তা বললেন স্টিভ ওয়াহ
- নাভানা ফার্মার পরিচালনা পর্ষদে আগের সদস্যরাই থাকছেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফাইন ফুডস
- লেনদেন নামল ৫ মাসের মধ্যে সর্বনিম্নে
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্কের গুঞ্জন, যা বললেন নির্মাতা
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানা গেল
- নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম
- স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায় : ভিতরে সংকট
- ২ কোটি টাকা পর্যন্ত বিক্রিতে টার্নওভার কর নেই
- মুন্নু অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদনে অসংগতি, তদন্তে ডিএসই
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ব্রাজিলকে আনতে সরকারি অর্থ নয়, স্পনসর চান ক্রীড়া প্রতিমন্ত্রী
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- আইপিও আনতে লিস্টিং ফিতে বড় ছাড় দিচ্ছে ডিএসই
- ইসলামিক ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সোমবারও শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ছেলেমেয়েদের ২ কোটি শেয়ার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা














