কমছে জাপানের একক আধিপত্য
দেশের মেট্রোরেল অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিন ধরে জাপানের একক অর্থায়নের ওপর নির্ভরশীলতা ছিল বাংলাদেশের। ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হওয়ায় পরবর্তী মেট্রোরেল প্রকল্পগুলোতেও অর্থায়নে আগ্রহ দেখায় সংস্থাটি। এরই ধারাবাহিকতায় আরও দুটি মেট্রোরেল প্রকল্পে জাইকার সঙ্গে অর্থায়ন চুক্তি হয়েছে।
তবে এসব প্রকল্পের নির্মাণব্যয় নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিশেষ করে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ব্যয় অনেক বেশি হওয়ায় বিষয়টি পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। একই সঙ্গে জাইকার ঋণের সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এককভাবে জাপানের অর্থায়নের ওপর নির্ভরতা কমাতে চাইছে সরকার।
এ কারণে মেট্রোরেল খাতে বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে বাংলাদেশ। ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), দক্ষিণ কোরিয়া, বিশ্বব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে বিভিন্ন প্রকল্পে ঋণ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও নতুন অর্থায়নকারী প্রতিষ্ঠানের সন্ধানেও কাজ চলছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন ও প্রক্রিয়াধীন প্রকল্পগুলো পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতি কিলোমিটারে ব্যয় দ্বিগুণের বেশি
সম্প্রতি মেট্রোরেল নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে বাংলাদেশ ও অন্যান্য দেশের মেট্রোরেল নির্মাণব্যয়ের তুলনা তুলে ধরা হয়। বৈঠকে বলা হয়, ভারতের বেঙ্গালুরুতে মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ৮ কোটি ১০ লাখ ডলার এবং চেন্নাইয়ে ৮ কোটি ৪০ লাখ ডলার। বিপরীতে বাংলাদেশে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়িয়েছে ১৮ কোটি ২০ লাখ ডলার।
এত বেশি ব্যয়ের কারণ খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে মত দেওয়া হয়।
বৈঠকের সভাপতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে মেট্রোরেল নির্মাণে যে ব্যয় হচ্ছে, তা অন্যান্য দেশের তুলনায় কতটা যৌক্তিক এবং কাজের গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ডে রয়েছে কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমানে চলমান প্রকল্পগুলোর বিভিন্ন প্যাকেজে যে ইঞ্জিনিয়ারিং এস্টিমেট করা হয়েছে, তা ডিপিপিতে উল্লেখিত দরের তুলনায় অনেক বেশি। এ কারণে আন্তর্জাতিক মানের প্রাইস কনসালট্যান্ট নিয়োগ দিয়ে ব্যয় যাচাই করা প্রয়োজন।
দুটি বড় প্রকল্পে জাইকার অর্থায়ন
সূত্র জানায়, এমআরটি লাইন-১ দুটি রুটে বাস্তবায়িত হচ্ছে। এর একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যা পুরোপুরি পাতালপথে নির্মাণ করা হবে। অন্যটি পূর্বাচল রুট—নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত, যা উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা। এর মধ্যে জাইকার ঋণের পরিমাণ ৮৫ হাজার ৫৩৫ কোটি টাকা। তবে প্রকল্পটির উচ্চ প্রাক্কলিত ব্যয় নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।
এমআরটি লাইন-৫-এর নর্দান রুটে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৯৩ হাজার ১৯০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে জাইকার ঋণ রয়েছে ৬৮ হাজার ৯১৩ কোটি ২৪ লাখ টাকা। এই প্রকল্পের ব্যয় নিয়েও প্রশ্ন রয়েছে।
বিকল্প উৎসে ঝুঁকছে সরকার
জাইকার বাইরে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুটে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত সাড়ে ১৭ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হবে। উড়াল ও পাতাল—দুই পদ্ধতিতেই এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৪ কোটি টাকা। এর মধ্যে এডিবি ও দক্ষিণ কোরিয়া থেকে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমআরটি লাইন-২ প্রকল্পের আওতায় গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত ৩৫ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে ৫৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া এআইআইবিও প্রকল্পটিতে ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
অন্যদিকে এমআরটি লাইন-৪-এর আওতায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৯ দশমিক ৯ মাইল মেট্রোরেল নির্মাণ করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা ইডিসিএফ ২১ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেবে।
সুদ বাড়িয়েছে জাইকা
দীর্ঘদিন ধরে জাইকা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে তুলনামূলক কম সুদের ঋণ দিয়ে আসছিল। ২০১৫ সাল থেকে জাইকার ঋণের সুদের হার ছিল শূন্য দশমিক ১ শতাংশ। তবে চলতি বছরের ১৫ এপ্রিল থেকে সংস্থাটির ঋণের সুদের হার বাড়িয়ে ৩ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
শুধু মূল ঋণ নয়, পরামর্শক সেবা খাতের ঋণের সুদের হারও বাড়ানো হয়েছে। আগে এ খাতে সুদের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। ধাপে ধাপে তা বাড়িয়ে বর্তমানে ১ শতাংশ করা হয়েছে।
এ বিষয়ে ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, শুরু থেকেই বাংলাদেশ জাইকার সুদের হার বৃদ্ধির বিরোধিতা করে আসছে। এ বিষয়ে জাইকার কাছে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। তবে সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
জাইকার ঋণের সুদ বৃদ্ধি এবং মেট্রোরেল প্রকল্পের উচ্চ নির্মাণব্যয়—দুই বিষয়ই এখন সরকারের সামনে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে মেট্রোরেল খাতে জাপানের একক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে অন্যান্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রবণতা আরও বাড়ছে।
পাঠকের মতামত:
- কমছে জাপানের একক আধিপত্য
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- মেসির বিদায়ে আবেগঘন শ্রদ্ধা, মুশফিকের গায়ে উঠল ‘১০’ নম্বর জার্সি
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- আইপিও ছাড়াই ভালো কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ
- জেড ক্যাটাগরির শেয়ার হস্তান্তরে অনুমোদন লাগবে না
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে বিধি লঙ্ঘন
- যে বৃত্ত ভাঙ্গল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে ইয়াকিন পলিমার
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আমানতের আসল টাকা ফেরত, মুনাফা নয়
- আবার একসঙ্গে রাজ–সাবিলা, এবার গল্প ‘সময়ের’
- ‘শিল্পীর পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই’: প্রভা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- জুলাইয়ে অর্থনীতিতে বড় গতি, উৎপাদন খাতে শক্তিশালী প্রত্যাবর্তন
- অস্তিত্ব সংকটে ফনিক্স ফাইন্যান্স
- এমবাপ্পের গোলের পর বার্নাব্যুতে প্রেমের ইশারা, গ্যালারিতে এস্তার
- ‘বড় ক্রিকেটার’ কি শুধু সোশ্যাল মিডিয়ায়? বাবরকে বাসিত আলীর খোঁচা
- ‘ভুয়া কাগজে’ ব্যাংকের লকার থেকে উধাও ৩ কোটি টাকার গয়না
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- আইপিও আনতে লিস্টিং ফিতে বড় ছাড় দিচ্ছে ডিএসই
- ইসলামিক ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সোমবারও শেয়ারবাজারে আগের ধারাবাহিকতায় পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ছেলেমেয়েদের ২ কোটি শেয়ার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- কৃতির বিজ্ঞাপন সরিয়ে নিল গয়না সংস্থা
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- মালয়েশিয়ার সঙ্গে এফটিএ, বিনিয়োগ ও শ্রমবাজারে জোর সরকারের
- কাঁচা পাটে ০.৫% উৎসে কর প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের
- মেসির গোলবন্যা, ৯ ম্যাচেই ৩৮ গোল
- আর্থিক হিসাবে কারসাজি ঠেকাতে ফরেনসিক হিসাব জরুরি: অর্থ উপদেষ্টা
- লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দেশ জেনারেল থেকে বেরিয়ে গেলো উদ্যোক্তা মামুন
- ন্যাশনাল হাউজিং ছাড়ল ইউসিবি
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- আবারও পতনে সপ্তাহ শুরু
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা
- দুই বছরে দ্বিগুণ ভোডাফোন আইডিয়ার শেয়ার
- রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, পরে একসঙ্গে করেন ৯ ছবি
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার টাকা
- আইটি-ইভি-জ্বালানিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- সৌদি আরামকোর বছরেই ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণ মুনাফা
- রোনালদোর গোলেই আল নাসরের জয়, ভাঙলেন সাহলাওয়ির রেকর্ড
- রিচার’ দিয়ে হলিউডে নতুন করে আলোচনায় আগনেজ মো
- ‘মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর আতঙ্কে শ্বাস নিতে পারছিলাম না’
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ





.jpg&w=50&h=35)








