ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!

২০২৬ অক্টোবর ০৫ ০৮:৪০:৩৬
শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!

বলিউডের তারকাদের মধ্যে সম্পদের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন শাহরুখ খান। বাণিজ্য বিশ্লেষক জেএস খেপারের হিসাব অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২ হাজার থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা।

খেপারের দাবি অনুযায়ী, শাহরুখের সম্পদ সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের তুলনায় অন্তত চার গুণ বেশি। তাঁর হিসাবে সালমান খানের সম্পদ প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ কোটি টাকা। আমির খানের প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার কোটি এবং অক্ষয় কুমারের প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা।

শাহরুখের বিপুল সম্পদের মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের ধারে ‘মন্নত’ ছাড়াও কার্টার রোডের একটি ফ্ল্যাট এবং লন্ডন ও দুবাইয়ের বিভিন্ন সম্পত্তি রয়েছে। এ ছাড়া তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টও রয়েছে।

অভিনয় ও বিজ্ঞাপন থেকে আয় ছাড়াও বিভিন্ন ব্যবসায় শাহরুখের বিনিয়োগ রয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগের কথা তুলে ধরেছেন খেপার।

অন্য তারকাদের বিনিয়োগ নিয়েও তুলনা করেছেন এই বিশ্লেষক। তাঁর মতে, আমির খান দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত বিনিয়োগে গুরুত্ব দেন। অক্ষয় কুমার দ্রুত কাজ করার পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। আর সালমান খানের বিনিয়োগের বড় একটি অংশ আবাসন ব্যবসায়।

সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়াও কার্টার রোড ও ওরলিতে সম্পত্তি রয়েছে। পানভেলেও রয়েছে বড় খামারবাড়ি। তবে সম্পদের হিসাবে এই তিন তারকার কেউই শাহরুখকে ছাড়িয়ে যেতে পারেননি বলে দাবি করেছেন জেএস খেপার।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন