লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও পরিচিত ব্রোকারেজ হাউসের নাম-লোগো ব্যবহার করে বিনিয়োগকারীদের প্রতারণার ফাঁদে ফেলছে বিভিন্ন চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, নকল ওয়েবসাইট, কৃত্রিম ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছে নিজেদের বিশ্বস্ত হিসেবে তুলে ধরা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাসওয়ার্ড, পিন, এককালীন পাসওয়ার্ড (ওটিপি) এবং ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য চুরির ঝুঁকি।
এ পরিস্থিতিতে শেয়ারবাজারে ডিজিটাল প্রতারণা শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো এবং বিনিয়োগকারীদের সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও, নকল কণ্ঠস্বর ও উন্নত প্রতারণামূলক প্ল্যাটফর্ম ভবিষ্যতে এ ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
সোমবার (১২ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
নাহিদ মাহতাব বলেন, প্রযুক্তির কারণে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ অনেক সহজ হয়েছে। এখন ঘরে বসেই বাজারের তথ্য দেখা এবং অনলাইনে লেনদেন করা যায়। কিন্তু একই প্রযুক্তি ব্যবহার করে প্রতারকেরা দ্রুত ভুল তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তু করছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বিভিন্ন গ্রুপ এবং চ্যানেলে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড চলছে।
তিনি বলেন, প্রতারকেরা বিএসইসি, ডিএসই কিংবা পরিচিত ব্রোকারেজ প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে নিজেদের বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করছে। পাশাপাশি ভুয়া ফোনকল, খুদে বার্তা ও লিংকের মাধ্যমে বিনিয়োগকারীদের পাসওয়ার্ড, পিন ও ওটিপি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র ও বিও হিসাবের তথ্য হাতিয়ে নিয়েও প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে।
তথ্য থেকে প্রভাব, প্রভাব থেকে কারসাজি
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক বিষয়বস্তু নির্মাতাদের প্রভাব নিয়েও সতর্ক করেন বিএসইসি কমিশনার। তাঁর মতে, এসব মাধ্যমে প্রচারিত তথ্য বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সেই প্রভাব যখন উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়, তখন তা কারসাজির হাতিয়ার হয়ে উঠতে পারে।
তিনি বলেন, আর্থিক বিষয়বস্তু নির্মাতাদের অনেকে অনুমোদিত বিনিয়োগ পরামর্শের সঙ্গে প্রতিযোগিতার মতো পরিস্থিতি তৈরি করছেন। ফলে বিনিয়োগকারীদের জন্য নির্ভরযোগ্য পরামর্শ ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে উঠতে পারে।
একটি লেনদেন নয় পুরো চিত্র দেখতে হবে
বাজার কারসাজি শনাক্ত করতে শুধু পৃথক লেনদেনের ওপর নির্ভর না করে ধারাবাহিক লেনদেনের ধরন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্পর্ক এবং বাজারে তার সামগ্রিক প্রভাব বিশ্লেষণের পরামর্শ দেন নাহিদ মাহতাব।
তিনি বলেন, কোনো একটি লেনদেন আলাদাভাবে বৈধ মনে হলেও ধারাবাহিক লেনদেনের মধ্যে কারসাজির উদ্দেশ্য প্রকাশ পেতে পারে। তাই শুধু শেয়ারের দামের ওঠানামা নয়, লেনদেনের পেছনের উদ্দেশ্য ও পরিস্থিতিও খতিয়ে দেখতে হবে। তবে সক্রিয়ভাবে লেনদেন করা নিজে অপরাধ নয়; প্রাসঙ্গিক প্রমাণ ও আইনগত উপাদানের ভিত্তিতেই কারসাজি বা প্রতারণা নির্ধারণ করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় শনাক্ত হবে সন্দেহজনক লেনদেন
শেয়ারবাজারের নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত তথ্য বিশ্লেষণপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন বিএসইসি কমিশনার। তাঁর মতে, এসব প্রযুক্তি সন্দেহজনক লেনদেনের ধরন শনাক্ত করে সতর্কসংকেত দিতে পারে। তবে চূড়ান্ত মূল্যায়ন ও আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানুষের বিচারবিবেচনা এবং যথাযথ পর্যালোচনা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আইনগতভাবে উপযুক্ত ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া তথ্যের সঙ্গে বাজারের নজরদারি ব্যবস্থার সমন্বয় করতে হবে। এতে অনলাইনে ছড়ানো সন্দেহজনক প্রচারণা এবং বাজারের লেনদেনের মধ্যে যোগসূত্র অনুসন্ধানের সুযোগ তৈরি হবে।
বিনিয়োগকারীদের সুরক্ষায় আর্থিক জ্ঞান বাড়ানো, নজরদারি জোরদার এবং আইন প্রয়োগ—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে নাহিদ মাহতাব বলেন, শেয়ারবাজারের সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু মূলধন নয়, বিনিয়োগকারীদের আস্থাও। বাজারের ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর এই আস্থা নির্ভর করে। তা রক্ষা করা নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী—সবার দায়িত্ব।
পাঠকের মতামত:
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ
- জিকিউ বলপেনের লভ্যাংশ ঘোষনা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষনা
- তেলের দাম ও সুদের হার বৃদ্ধি, ভারতের শেয়ারবাজারে বড় পতন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার
- মনীষার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছিলেন নানা পটেকর
- স্বামী-স্ত্রী ও শ্যালকের শেয়ার কারসাজি, জরিমানা ৭৪ লাখ টাকা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৪ শতাংশ
- ইবরার টিপুকে নিয়ে উদ্বেগ
- শেয়ার কারসাজির অভিযোগে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি তদন্তে
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৭২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- নতুন পণ্যে শেয়ারবাজারের গভীরতা বাড়াতে চায় বিএসইসি
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজারে উত্থান দিয়ে সপ্তাহ পার
- বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল
- লুজারের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- শ্রমিক অসন্তোষ কাটিয়ে উঠেছে ইন্দো-বাংলা
- নির্বাহী পরিচালক হলেন বিএসইসির শেখ মাহবুবুর রহমান
- ফাইন ফুডসের মুনাফার সত্যতা নিয়ে শঙ্কা
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২৩ শতাংশ
- পোশাক নিয়ে এত জলঘোলা কেন: কৃতি
- প্রয়াত নানা পাটেকর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু
- এলএনজি সরবরাহে নতুন ঝুঁকি, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ
- যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৪.৪৩ শতাংশ
- ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ না করার পরামর্শ
- নতুন কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়
- লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- ২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
- ১৫ বছর পর শাহরুখ-কারিনা
- কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
- রাজস্ব ঘাটতি নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা, উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা














