মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির মাধ্যমে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউস। চীন, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে আমদানি করা আটটি চালানে যৌথ অভিযান চালিয়ে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের ব্যাপক অসংগতি পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি চালানেই প্রায় ৬ কোটি ৮৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে।
সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। সংশ্লিষ্ট আমদানিকারক ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩-এর ৩৩ ও ১৭১ ধারায় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযানে কৃষিকাজে ব্যবহারের পাওয়ার স্প্রেয়ার মেশিনের ঘোষণায় প্রসাধনী ও স্টেজ লাইট, টুথপিকের চালানে প্রসাধনী ও স্প্রে এবং হিট ট্রান্সফার পেপারের ঘোষণায় পিভিসি ফ্লেক্স ব্যানার পাওয়া গেছে। এ ছাড়া স্টেইনলেস স্টিলের ঘোষণার বিপরীতে মিলেছে বিপুল পরিমাণ নাট-বোল্ট ও স্ক্রু।
এক চালানেই আড়াই কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
সিআইসির তথ্য অনুযায়ী, ঢাকার নিউ মার্কেটের আমদানিকারক প্রতিষ্ঠান ফরচুন গ্লোবাল ট্রেডিং চীন থেকে ১১ হাজার ৯৫৬ কেজি পাওয়ার স্প্রেয়ার মেশিন আমদানির ঘোষণা দিয়েছিল। কিন্তু কনটেইনার খুলে পাওয়া যায় স্টেজ লাইট, ফেস ক্রিম, সান ক্রিম, টুথপেস্ট, সিরাম, এলইডি লাইট, সানগ্লাস ও শ্যাম্পুসহ বিভিন্ন পণ্য। ঘোষিত ওজনের চেয়ে প্রায় ১ হাজার ৮১৭ কেজি বেশি পণ্যও পাওয়া যায়। এ চালানে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে।
পুরান ঢাকার চকবাজারের কাফ করপোরেশনের একটি চালানে সাড়ে ২২ টন টুথপিক আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পাওয়া যায় মাত্র ১ হাজার ৬২০ কেজি টুথপিক। বাকি পণ্যের মধ্যে ছিল পাকিস্তানের বিভিন্ন প্রসাধনী, হেয়ার রিমুভার স্প্রে, সানগ্লাস ও ডিলে স্প্রে। এসব পণ্যের মধ্যে বিএসটিআই-নিষিদ্ধ ক্রিমও ছিল। এ চালানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে।
গাড়ির যন্ত্রাংশ ও ব্যানারের ঘোষণায় অসংগতি
ঢাকার এইচআর এন্টারপ্রাইজ থাইল্যান্ড থেকে ১৬ হাজার ৪০ কেজি ইঞ্জিন রবার বুশ আমদানির ঘোষণা দিলেও পরীক্ষায় পাওয়া যায় ৬ হাজার ৬২৫ কেজি। বাকি পণ্যের মধ্যে ছিল দামি ইঞ্জিন ও গাড়ির যন্ত্রাংশ। এ চালানে প্রায় ৪৪ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে। একই প্রতিষ্ঠানের আরেকটি চালানে অনুমোদন ছাড়া এইচএস কোড পরিবর্তনের চেষ্টাও ধরা পড়ে।
নিউ ট্রাস্ট ট্রেডার্সের হিট ট্রান্সফার পেপারের চালানে পাওয়া যায় প্রায় ২১ হাজার ৪৬৭ কেজি পিভিসি ফ্লেক্স ব্যানার। এতে প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে।
অন্যদিকে, মোহাম্মাদীয়া ট্রেডের চালানে ২২ টনের বেশি নাট-বোল্ট ও স্ক্রু পাওয়া যায়। নিউ রনি এন্টারপ্রাইজের চালানে ছিল নাট-বোল্ট, ভারী বিয়ারিং ও চেয়ার তৈরির গ্যাস লিফট সিলিন্ডার। এসব চালানে যথাক্রমে প্রায় ৩২ লাখ ও ৪২ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে।
কনটেইনারের সিল ভাঙা ও স্বাক্ষর জালের অভিযোগ
কাফ করপোরেশনের আরেকটি চালান নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। কাস্টমসের ডিজিটাল ব্যবস্থায় কনটেইনারটি আটকে রাখার পরও তা সরানোর চেষ্টা করা হয়। গত ১৯ সেপ্টেম্বর কায়িক পরীক্ষার নির্ধারিত তারিখের আগেই কনটেইনারের মূল সিল ভেঙে নতুন সিল লাগানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নথিপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের স্বাক্ষর জালের অভিযোগও পাওয়া যায়। পরে কনটেইনারটি জব্দ করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব অনিয়ম শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের স্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের













.jpg&w=50&h=35)
