কিউআইওতে তুলবে ৫ কোটি টাকা
ব্রেইন স্টেশনের মুনাফার বেশিরভাগ আসে রপ্তানি থেকে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আসতে যাচ্ছে দেশের বৃহৎ আইটি সেবা রপ্তানিকারক ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। যার মাধ্যমে বাড়ানো হবে ব্যবসার সম্প্রসারণ। যে কোম্পানিটি দেশের চেয়ে বিদেশে আইটি সেবা দিয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে।
শেয়ারবাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটির জন্য ১০২টি ল্যাপটপ/ডেস্কটপ ও ৪৬টি ম্যাকবুক প্রো কেনা হবে। এছাড়া নেটওয়ার্ক আইটেম সুইচ, নেটওয়ার্ক আইটেম-এপ্লিকেশন সার্ভার, নেটওয়ার্ক আইটেম-স্টোরেজ সার্ভার, ট্রান্সমিশ কন্ট্রোল প্রোটোকল এবং ওয়াইফাই সল্যুশন কেনা হবে।
শেয়ারবাজারে এসএমই বোর্ডে আসতে চায় ব্রেইন স্টেশন। যে কোম্পানিটির জন্য ৭ বছর আগে ৭০ টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছিল কোম্পানি কর্তৃপক্ষ। এরপরে কোম্পানিটির গত ৭ বছরে ব্যবসায় আরও উন্নতি হয়েছে বলে আর্থিক হিসাবে তথ্য প্রকাশ করা হয়েছে। তারপরেও শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করতে চায় কোম্পানি কর্তৃপক্ষ।
প্রসপেক্টাস অনুযায়ি, ব্রেইন স্টেশন অনেক প্রিমিয়াম পাওয়ার যোগ্য হলেও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসছে। যে প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জানুয়ারিতেই ৭০ টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছে। এরপরে ৭ বছর পার হয়ে গেছে। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। তারপরেও কোম্পানিটিকে অভিহিত মূল্যে ৫ কোটি টাকার শেয়ার ইস্যুর জন্য আনতে চাইছে ম্যানেজমেন্ট।
শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলন করতে চাওয়া ব্রেইন স্টেশনের আর্থিক অবস্থা বেশ শক্ত। কোম্পানিটিতে কিউআইও চাহিদার কয়েকগুণ বেশি নগদ ও নগদ সমতুল্য অর্থ রয়েছে। কোম্পানিটির কাছে নগদ ২০ কোটি ১১ লাখ টাকা ও এফডিআর ২০ কোটি ২৯ লাখ টাকা টাকা রয়েছে। এই ৪০ কোটি ৪০ লাখ টাকার মধ্য থেকে খুব সহজেই কিউআইওতে আসতে চাওয়া ৫ কোটি টাকার চাহিদা মেটানো সম্ভব।
এদিকে দীর্ঘদিনের পথচলায় কোম্পানিটির আয় ও মুনাফায় উন্নতি হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের ৪০ কোটি ৩৬ লাখ টাকার আয় ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ১২০ কোটি ৩৭ লাখ টাকা। এ থেকে ব্যয় শেষে ২০১৮-১৯ অর্থবছরে নিট মুনাফা হয় ৩ কোটি ৮২ লাখ টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে হয়েছে ২৭ কোটি ৪৫ লাখ টাকা। যাতে ০.৮৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে হয়েছে ৬.৪২ টাকা।
এদিকে কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ১ম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৮ কোটি ২১ লাখ টাকা। এক্ষেত্রে ইপিএস হয়েছে ১.৯২ টাকা।
ব্রেইন স্টেশনের আয়ের বড় অংশ আসে রপ্তানি থেকে। এ কোম্পানিটি থেকে ২০টির বেশি দেশে আইটি সার্ভিস দেওয়া হয়। দেখা গেছে, কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ১ম প্রান্তিকের ৩৩ কোটি ১৩ লাখ টাকা আয়ের ১৯ কোটি ৭১ লাখ টাকা বা ৫৯% এসেছে রপ্তানি থেকে। যা এসেছে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে।
এমন ব্যবসার পরেও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসার বিষয়ে ব্রেইন স্টেশনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মোসাব্বির আলম অর্থ বাণিজ্যকে বলেন, অনেক বিদেশী কোম্পানি আমাদের কোম্পানিকে নিতে চায় এবং বিনিয়োগ করতে চায়। এ নিয়ে আমাদের কোম্পানিকে বিশ্বের কাছে বড় পরিসরে তুলে ধরার পরিকল্পনা আছে। তারই ধারাবাহিকতায় শেয়ারবাজারে আসা বলতে পারেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবেই বেশি। এছাড়া বিএসইসিও কয়েক দফায় আমাদের কোম্পানিটিকে শেয়ারবাজারে আনার জন্য বৈঠক করেছে। তাই কারো কারো আপত্তি সত্ত্বেও শেয়ারবাজার আসতে যাচ্ছি।
তিনি বলেন, শুরুতে আমাদের উদ্দেশ্য ছিল প্রিমিয়ামে শেয়ার ইস্যু করা। তবে প্রিমিয়াম নিতে চাইলে তালিকাভুক্ত হতে সময় লাগবে বলে অনেকে জানিয়েছেন। এছাড়া বিনিয়োগকারীদেরকে সুবিধা দেওয়ার বিষয়টিও মাথায় ছিল। তাই শুধুমাত্র অভিহিত মূল্যেই শেয়ারবাজারে শেয়ার ইস্যু করা হবে।
৪২ কোটি ৭৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের ব্রেইন স্টেশনে ৮২ কোটি ৪৩ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। এক্ষেত্রে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৮ টাকায়। যাতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ১০ টাকা করে বিনিয়োগ করে শুরুতেই প্রায় ১৯ টাকার মালিকানা পাবে।
২০০৬ সালে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা কোম্পানিটি ২০১৫ সালে প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়। এরপরে ২০২৪ সালের ১১ জানুয়ারি পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়।
এ কোম্পানিটি মূলত আইটি এনএবলড সার্ভিসেস (আইটিইএস), সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার কাস্টমাইজেশন, ওয়েব হোস্টিং, আইটি সাপোর্ট ও সফটওয়্যার মেইনটেনেন্স করে থাকে। সর্ববৃহৎ আইটি সল্যুশন ও সফটওয়্যার রপ্তানিকারক এ কোম্পানিটিতে বর্তমানে ৭০০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
ব্রেইন স্টেশনের গ্রাহকের তালিকায় দেশী ও বিদেশী নামকরা প্রতিষ্ঠান রয়েছে। এ তালিকায় বিদেশী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- টেলিনর, পেপাল, মেটলাইফ, নিশান, ভার্চ্যুয়াল অ্যাফেয়ার্স ও এবভাই। আর দেশী গ্রাহকদের মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, ইউসিবিএল ও এসিআই।
পাঠকের মতামত:
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- খেলাপি-দুর্নীতিবাজদের এমডি হওয়ার পথ বন্ধ, রাষ্ট্রীয় ব্যাংকে নতুন নীতিমালা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা
- রজনীকান্তের জন্যই ‘নো-ক্যামিও’ নীতি ভাঙলেন বিজয় সেতুপতি
- নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
- জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
- লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
- চাকরিচ্যুতি আইনসম্মত: ডিএসই
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কয়েকজন ডিএসই কর্মকর্তার মানববন্ধন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- লুব-রেফের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৭ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন
- এসএমই উদ্যোক্তাদের শেয়ারবাজারে আসতে বিএসইসি-এসএমই ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ
- বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে
- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
- ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
- সূচকে পতনে, লেনদেনে উত্থান
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা














