পরিবেশবান্ধব গ্যাস সমৃদ্ধ নতুন এসি আনলো ওয়ালটন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এসি ব্র্যান্ড ওয়ালটন। ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের নতুন মডেলের এই এসির রেফ্রিজারেন্ট ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। বাংলাদেশে ওয়ালটনই প্রথম সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। ওয়ালটনের ইকোজোন সিরিজের নতুন মডেলের এসিটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক সনদপ্রাপ্ত।
বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। এর মধ্য দিয়ে সর্বোচ্চ পরিবেশবান্ধব আর২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত হলো বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের ডিরেক্টর মো. নুরুল আমিন, ডেপুটি ডিরেক্টর মোবিন উল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মো. আলী আহমাদ শওকত চৌধুরী, জিআইজেড-এর ইমপ্লিমেন্টশন ম্যানেজার শানীন মুনতাহা, ইউএনডিপির বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ, ফিনান্স অ্যাসোসিয়েট বাহাদুর হোসেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসস্ট্যান্ট জিয়াউল হাসানসহ বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ইউএনডিপি বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ওয়ালটন এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (সিবিও) সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, আমরা পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সবুজ প্রযুক্তিপণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছি। তাই ওয়ালটন হাই-টেক পার্কে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন প্রক্রিয়া গড়ে তুলেছি। পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সম্বন্বয়ে ওয়ালটনের বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন এবং চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ওয়ালটনই প্রথম সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। যা পরিবেশ সুরক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখবে।
তিনি জানান, এসিতে ইতোমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। ফলে পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমিয়ে ওয়ালটন যেমন পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে, তেমনি দেশের উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহারও নিশ্চিত করছে।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক বলেন, আর-২৯০ হচ্ছে এসিতে ব্যবহৃত সর্বশেষ পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট প্রযুক্তি। ইউরোপের মতো উন্নত বিশ্বের খুব কম দেশেই এসিতে সর্বোচ্চ পরিবেশবান্ধব এই রেফ্রিজারেন্ট ব্যবহৃত হচ্ছে। ওয়ালটন ইকোজোন সিরিজের এসি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশকে আর-২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত করলো। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
বর্তমানে বাজারে ইকোজোন সিরিজের ১ টন ও ১.৫ টনের এসি ছেড়েছে ওয়ালটন। ১ টন এসির দাম ৫৯ হাজার ২৯০ টাকা এবং ১.৫ টন এসির দাম ৭৮ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এসিতে গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন।
পাঠকের মতামত:
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














