বিএসইসি চেয়ারম্যানের বিদায় বেলায় পদোন্নতি পাচ্ছে পছন্দের বিতর্কিতরা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ–এর বিদায় চূড়ান্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যেকোনো সময় তাকে অপসারণ করে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে। এমন প্রেক্ষাপটে বিদায়কালীন সময়ে কমিশনের ভেতরে পছন্দের কিছু কর্মকর্তাকে বিতর্কিতভাবে পদোন্নতি দিতে যাচ্ছে মাকসুদ। এক্ষেত্রে তিনি সহযোগিতা নিয়েছেন দূর্ণীতির অভিযোগে দুদকের জালে থাকা বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের।
সংশ্লিষ্টদের মতে, কোন প্রতিষ্ঠানে যখন কারো বিদায় নিশ্চিত হয়ে যায়, তখন তাকে রুটিন কাজের বাহিরে মূল দায়িত্বে রাখা ঠিক না। যেমনটি বিএসইসিরই কমিশনার ড. তারিকুজ্জামানের ক্ষেত্রে রাশেদ মাকসুদ কমিশন করেছিল। কারণ মূল দায়িত্বে রাখা হলে সে ওই প্রতিষ্ঠানের ক্ষতিও সাধন করতে পারে। তবে পছন্দের ব্যক্তিদের পদোন্নতি দেওয়ার বিষয়টি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এক্ষেত্রে অযোগ্য এবং পছন্দের লোকজন পদোন্নতি পেয়ে যায়। তাই বিএসইসিতেও রাশেদ মাকসুদকে শেষ সময়ে রুটিন কাজের বাহিরে অন্যান্য দায়িত্ব পালন করতে দেওয়া ঠিক না। আর যার নেৃতৃত্বাধীন কমিশন তার সাবেক কমিশনারের সঙ্গে এমন কাজ করেছিল, সে নিজেই সেটা ভঙ্গ করা বেমানান।
সূত্রের দাবি, পদোন্নতি কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম–কে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
বিএসইসিতে সাধারনত এডমিনের নির্বাহি পরিচালককে সদস্য সচিব করে পদোন্নতি কমিটি গঠন করা হয়। তবে রাশেদ মাকসুদ সেই প্রথা ভেঙ্গে তার পছন্দের আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করা হয়। যিনি বিএসইসিতে ‘ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স’ বিভাগের দায়িত্বে আছেন।
এদিকে প্রস্তাবিত পদোন্নতির তালিকায় চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএসইসির পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, পরিচালক আবুল কালাম এবং পরিচালক মনসুর রহমানসহ অন্যান্যদের নাম রয়েছে বলে জানা গেছে। এরমধ্যে মাহমুদুল হকের বিরুদ্ধে দূর্ণীতির দায়ে পাসপোর্ট জব্দ করা হয়েছে। যে বিগত চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর শিবলী রুবাইতুল ইসলামের সঙ্গে দূর্ণীতিতে জড়িত বলে অভিযোগ আছে। এ পরিস্থিতিতে কমিশনের অভ্যন্তরে স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এর মধ্যেই নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে গত ১০ মার্চ বিভিন্ন নথিপত্রসহ তাকে দুদকে তলব করা হয়।
দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বিএসইসির সাবেক চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইতুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মো. আনোয়ারুল ইসলামের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন।
এ কারণে দুদক তার কাছে একাধিক রেকর্ডপত্র ও তথ্য চেয়েছে। এর মধ্যে রয়েছে— নিজ ও পরিবারের সদস্যদের পরিচয়সংক্রান্ত তথ্য ও নথি, আয়কর রিটার্নের সত্যায়িত কপি, ব্যাংক হিসাব ও বিভিন্ন বিনিয়োগের বিবরণ, স্থাবর-অস্থাবর সম্পদের দলিল, দায়-দেনার তথ্য, আয়ের উৎসের বিস্তারিত বিবরণ এবং কর্মস্থল, কর্মকাল ও পদোন্নতির তারিখ সংক্রান্ত তথ্য।
অন্যদিকে গত বছরের শুরুতে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্ট বাতিল করা হয়। ওই ৯ জনের একজন বিএসইসির পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক। যিনিও পদোন্নতি পেতে যাচ্ছেন।
ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। তাদের পাসপোর্ট বাতিল সংক্রান্ত বিশেষ চিঠি দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
এদের বিরুদ্ধে সাবেক আওয়ামী সরকারের আমলে শেয়ারবাজার কারসাজি এবং কৃত্রিম উপায়ে শেয়ারের দাম বাড়িয়ে শত কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
- বিএসইসি চেয়ারম্যানের বিদায় বেলায় পদোন্নতি পাচ্ছে পছন্দের বিতর্কিতরা
- ডিএসই–সুইসকন্ট্যাক্টের সমঝোতা
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এপেক্স স্পিনিং
- গেইনারের শীর্ষে আইসিবি
- ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- বিনিয়োগ করবে প্রগতি ইন্স্যুরেন্স
- বন্ড ইস্যু করবে টেকনো ড্রাগস
- রিপাবলিক ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ
- বিডি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ১২০ শতাংশ
- বাটা সু’র মুনাফা বেড়েছে ১ শতাংশ
- এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ১৯ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫০ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৪৪ শতাংশ
- লোকসানে নামল প্রিমিয়ার ব্যাংক
- তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে এক-তৃতীয়াংশ স্বতন্ত্র পরিচালক বাধ্যতামূলক হচ্ছে
- স্ট্যান্ডার্ড ব্যাংক ৮ কোটি টাকা জরিমানার কবলে
- নায়িকার আইফোন চুরি, এফডিসির নিরাপত্তা প্রশ্নে
- স্কারলেট জোহানসন ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’-এ
- ২৪ ঘণ্টায় ভরিতে কমল ৪,৩৭৪ টাকা
- বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৫৫২ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- কাদের ‘মশা’ বললেন ওমর সানী?
- কমলো সোনার দাম
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আরডি ফুড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেষ ৩ কার্যদিবস উত্থান দিয়ে সপ্তাহ পার
- লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- ইউনাইটেড ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- ঢাকা ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- রূপালি ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ১৮ শতাংশ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে ২৮ শতাংশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১৭ শতাংশ
- বিজিআইসির মুনাফা বেড়েছে ৩ শতাংশ
- বিএটিবিসির মুনাফা কমেছে ৩৪ শতাংশ
- প্রাইম ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩০ শতাংশ
- ফরচুন সুজের পরিচালক–কর্মকর্তারা ৭.২০ কোটি টাকা জরিমানা মুখে
- শেয়ারবাজারে মানি লন্ডারিং ঝুঁকি মোকাবিলায় কঠোর নজরদারির তাগিদ
- ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ছাড়পত্র বাতিল, হাইকোর্টে রিটের প্রস্তুতি
- ডিভিডেন্ড অ্যাকাউন্টে ছাড় পেল তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংক
- পুনর্গঠিত পর্ষদের জন্য ক্যাপিটাল রেইজিংয়ে ছাড়
- বুধবারও ডিএসইতে সামান্য উত্থান
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৯ শতাংশ
- ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৩ শতাংশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২৯ শতাংশ
- মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস কমেছে ৬৫ শতাংশ
- লোকসানে নামল ইসলামী ব্যাংক
- ঢাকা ব্যাংকের মুনাফা কমেছে ৩০ শতাংশ
- ব্যাংক এশিয়ার মুনাফা কমেছে ২৪ শতাংশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৭% লভ্যাংশ ঘোষনা
- নর্দার্ণ ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন
- মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে মুগ্ধ কমল হাসান
- ব্যাংক লুটপাটের বিচারের দাবি
- লালগালিচায় আলিয়া ভাটের ঝলক
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ শতাংশ
- আবারো মাকসুদের অপসারণ আলোচনায়, শেয়ারবাজারে উত্থান
- ইউনিয়ন ক্যাপিটালের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার














