ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৬ জুন ২০ ১৯:০০:৩৮
সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২২.৫৩ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.৫৩ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৫৫ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৩৫%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - আইপিডিসির ৩.৩০%, এনসিসি ব্যাংকের ২.৮৯%, বেক্সিমকো ফার্মার ২.৫৮%, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২.০৫%, ব্র্যাক ব্যাংকের ১.৮১%, ডমিনেজের ১.৫৫%, বিডি থাই ফুডের ১.৩৮%, জেনেক্স ইনফোসিসের ১.৩৫% ও সিটি ব্যাংকের ১.২৭% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন