সর্বোচ্চ বোনাস ব্র্যাক ব্যাংকের, পিছিয়ে মিডল্যান্ড
শেয়ারবাজারে আসছে তালিকাভুক্ত ১৩ ব্যাংকের ১৬৩ কোটি বোনাস শেয়ার। যা নিয়ন্ত্রক সংস্থার সম্মতি ও ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হবে। এতে ব্যাংকগুলোর ১ হাজার ৬৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়বে। যে শেয়ারগুলোর বর্তমানে বাজার দর রয়েছে প্রায় ৫ হাজার ৩২৮ কোটি টাকা।
দেখা গেছে, ২০২৫ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। এছাড়া ১২টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ ২০২৫ সালের ব্যবসায় ১৩টি ব্যাংকের বোনাস শেয়ার শেয়ারবাজারে যোগ হতে যাচ্ছে।
তালিকাভুক্ত ১৩ ব্যাংকের পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় ১৬৩ কোটি ৩১ লাখ ৫ হাজার ৪২৭টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ব্যাংকগুলোর ১ হাজার ৬৩৩ কোটি ১০ লাখ ৫৪ হাজার ২৭০ টাকার পরিশোধিত মূলধন বাড়বে।
একইসময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৫টির পর্ষদ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ব্যাংকগুলোর পর্ষদ মোট ২ হাজার ৬০৫ কোটি ২১ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ বোনাস শেয়ারের চেয়ে ৯৭২ কোটি ১০ লাখ টাকার বা ৬০ শতাংশ বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
তবে নগদ লভ্যাংশে কড়াকড়ি আরোপের আগে ২০১৮ সালের ব্যবসায় ব্যাংকগুলো ২২০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৩৯৫টি বোনাস শেয়ার দিয়েছিল। ওই বছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। আর ৮টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছিল। অর্থাৎ ২০১৮ সালের ব্যবসায় ২৪টি ব্যাংকের বোনাস শেয়ার শেয়ারবাজারে যোগ হয়েছিল।
শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি একটু অন্য রকম। অনেক ব্যাংককে ব্যাসেল-২ এর শর্ত পরিপালনে বোনাস শেয়ার দিতে হচ্ছে। তারপরেও বোনাস শেয়ারের কারনে শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। চাহিদা না থাকা সত্ত্বেও প্রতিবছরই বোনাস শেয়ারের বড় চাপ বাজারে আসে।
তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের দুই হাজার কোটি টাকার নিচে পরিশোধিত মূলধন থাকা ব্যাংকগুলোর নগদ লভ্যাংশে নিষেধাজ্ঞা ও আগামি অর্থবছরের বাজেটে বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের উপর থেকে শাস্তির বিধান তুলে নেওয়ার কারনে আবারো বোনাস শেয়ারের আধিক্য দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই দুই সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারের মাত্র দুটি ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে। আর বাজেটে নগদের চেয়ে বেশি বোনাস দিলেও ব্যাংকগুলোকে শাস্তির আওতামুক্ত রাখা হয়েছে। যাতে ব্যাংকগুলো যতো খুশি বোনাস শেয়ার দিতে পারবে।
এবার ব্যাংকগুলোর ঘোষিত বোনাস শেয়ারগুলোর বৃহস্পতিবার (১৮ জুন) বাজার দর রয়েছে ৫ হাজার ৩২৮ কোটি ১৫ লাখ টাকা। এই শেয়ার শেয়ারহোল্ডারদের দেওয়া হলেও তা সমন্বয় হয়ে প্রাপ্তি প্রায় শূন্য হয়ে যায়। কারন বোনাস শেয়ার রেকর্ড ডেটের দরের সঙ্গে সমন্বয় করা হয়। এতে বোনাস শেয়ার পাওয়ার আগের এবং সমন্বয় পরবর্তী বোনাস শেয়ারসহ দর একই হয়ে যায়।
উদাহরন স্বরূপ : কোন একটি ব্যাংকের পর্ষদ ৫% বোনাস শেয়ার ঘোষণা করেছে। যার রেকর্ড ডেট ছিল ১৭ জুন এবং ওইদিন ব্যাংকটির শেয়ার দর ছিল ১২ টাকা। কিন্তু রেকর্ড ডেট এর পরের দিন শেয়ারটি ৫% বোনাস শেয়ার সমন্বয় করে ১১.৪০ টাকা করা হয়েছে। অর্থাৎ রেকর্ড ডেটের দিন ১টি শেয়ারের যে দর ছিল, তা পরের দিন ৫% বোনাস শেয়ার সমন্বয় করে কমিয়ে আনা হয়েছে। অন্যভাবে বলা যায়, রেকর্ড ডেটের দিন ১টি শেয়ারের যে দর ছিল, পরের দিন বোনাস শেয়ারসহ ১.০৫টি শেয়ারের দর সমান হয়েছে।
এবার সবচেয়ে বেশি বোনাস শেয়ার দেবে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে ২৯ কোটি ৮৬ লাখ বোনাস শেয়ার দেবে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৩ লাখ বোনাস শেয়ার দেবে পূবালি ব্যাংক। ২৪ কোটি ২৬ লাখ বোনাস শেয়ার দেবে উত্তরা ব্যাংক। আর উত্তরা ব্যাংক দেবে তৃতীয় সর্বোচ্চ ২৪ কোটি ২৬ লাখ বোনাস শেয়ার।
এছাড়া সিটি ব্যাংক ২২ কোটি ৮২ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১২ কোটি ৯৮ লাখ, ব্যাংক এশিয়া ১০ কোটি ৯০ লাখ, সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ৩৬ লাখ, প্রাইম ব্যাংক ৬ কোটি ৯ লাখ, ট্রাস্ট ব্যাংক ৪ কোটি ৯৭ লাখ, ডাচ-বাংলা ব্যাংক ৪ কোটি ৮৩ লাখ, ইস্টার্ন ব্যাংক ৪ কোটি ৭৯ লাখ, এনসিসি ব্যাংক ৪ কোটি ৪৪ লাখ ও মিডল্যান্ড ব্যাংক ১ কোটি ৯৮ লাখ বোনাস শেয়ার দেবে।
নিম্নে ব্যাংকগুলোর ২০২৫ সালের ব্যবসায় পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস শেয়ারের তথ্য তুলে ধরা হল-
|
ব্যাংকের নাম |
বোনাস লভ্যাংশের হার |
বোনাস শেয়ারের সংখ্যা |
বাজারদর (কোটি টাকায়) |
|
ব্র্যাক ব্যাংক |
১৫% |
২৯৮৬৩৮৯২৫ |
১৯৬৮.০৩ |
|
পূবালি ব্যাংক |
২০% |
২৬০২৮৬৯৭৩ |
৯৬০.৪৬ |
|
উত্তরা ব্যাংক |
২৫% |
২৪২৫৬৭২১৮ |
৫২১.৫২ |
|
সিটি ব্যাংক |
১৫% |
২২৮১৮৩৩১০ |
৭০০.৫২ |
|
এমটিবি |
১২% |
১২৯৭৭১৮০৬ |
১৮০.৩৮ |
|
ব্যাংক এশিয়া |
৮.৫% |
১০৯০১২২৯১ |
২০১.৬৭ |
|
সাউথইস্ট ব্যাংক |
৭% |
৯৩৬১৭৭৪৭ |
৯৪.৫৫ |
|
প্রাইম ব্যাংক |
৫% |
৬০৯৩১০০৫ |
১৮৬.৪৫ |
|
ট্রাস্ট ব্যাংক |
৫% |
৪৯৭০৩৯৭৪ |
৭৭.৫৪ |
|
ডাচ-বাংলা ব্যাংক |
৫% |
৪৮৩৩৫০৫৭ |
২১৩.১৬ |
|
ইস্টার্ন ব্যাংক |
৩% |
৪৭৮৭৪৪০২ |
১১৯.৬৯ |
|
এনসিসি ব্যাংক |
৪% |
৪৪৪১৬৯২৪ |
৭১.৯৬ |
|
মিডল্যান্ড ব্যাংক |
৩% |
১৯৭৬৫৭৯৫ |
৩২.২২ |
|
মোট১৩টি |
১৬৩৩১০৫৪২৭টি |
৫৩২৮.১৫ |
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক শাকিল রিজভী বলেন, পরিচালকদের বোনাস শেয়ার নিয়ে খামখেয়ালিমূলক সিদ্ধান্তের কারনেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তবে নগদ লভ্যাংশে কড়াকড়ি আরোপের কারনে বোনাস শেয়ার অনেক কমে এসেছে।
পাঠকের মতামত:
- শ্রমিক অসন্তোষের পর আংশিকভাবে উৎপাদনে ফিরছে ফু–ওয়াং ফুডস
- সর্বোচ্চ বোনাস ব্র্যাক ব্যাংকের, পিছিয়ে মিডল্যান্ড
- নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
- এআই স্টকে ধস, রক্তাক্ত এশিয়ার দুই বাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার ২১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার লেনদেন
- আইপিও সহজ করতে বড় সংস্কার করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মন্দা কাটিয়ে পুনরুদ্ধারের পথে শেয়ারবাজার: ডিবিএ সভাপতি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- ডিএসইতে ছয় কার্যদিবস পর পতন
- পিপলস লিজিংয়ের লোকসান কমেছে ২ শতাংশ
- ইউরোপের ছয় দেশে লেভোথাইরক্সিন ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- সাবসিডিয়ারিতে ২৯৩ কোটি টাকার বিনিয়োগ নিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় সিদ্ধান্ত
- বে লিজিংয়ের লোকসান কমেছে ২১ শতাংশ
- লভ্যাংশ দেবে না পিপলস লিজিং
- লভ্যাংশ দেবে না বে লিজিং
- রেমিট্যান্সে নতুন মাইলফলক
- চার আর্থিক প্রতিষ্ঠানকে শেষ সুযোগ
- রূপালী লাইফের শেয়ারে কারসাজি, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা
- সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ফিরে পেল স্টক এক্সচেঞ্জ
- শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আয়োজন করল বিএসইসি
- মিউচ্যুয়াল ফান্ড নিয়ে পুরোনো বিতর্কে বিএসইসি
- বাজেটে শেয়ারবাজারবান্ধব উদ্যোগে বিএমবিএর কৃতজ্ঞতা
- শেষ ষোলোতে ফ্রান্স
- হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে, সামনে ব্রাজিল
- ‘আলফা’-তে পারিশ্রমিকের শীর্ষে আলিয়া, কত পেলেন ববি-শর্বরী?
- পাপারাৎজ়ির আচরণে ক্ষুব্ধ সোনাক্ষী সিন্হা
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- লুজারের শীর্ষে বেস্ট হোল্ডিংস
- গেইনারের শীর্ষে বিএসআরএম
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- ডিএসইতে ৬ কার্যদিবসে বাড়লো ২০৯ পয়েন্ট
- লেনদেনের শীর্ষ ব্র্যাক ব্যাংক
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে
- পূণ:মূল্যায়নে ২১ কোটি টাকার সম্পদের দাম বাড়ল ৭৬৩ কোটি
- প্রাইম ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬৯ শতাংশ
- ফনিক্স ফাইন্যান্সের লোকসান কমেছে ৪৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বেস্ট হোল্ডিংস
- লভ্যাংশ দেবে না ফনিক্স ফাইন্যান্স
- মাকসুদ কমিশনের বিদায় হলেও স্টক এক্সচেঞ্জে বহাল তাদের নিয়োগ দেওয়া পর্ষদ
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো
- ডিএসইতে টানা ৫ কার্যদিবস উত্থান
- তাকাফুল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- চুক্তিভিত্তিক উৎপাদনে স্কয়ার ফার্মা
- দুর্বল কোম্পানির শেয়ারে কড়াকড়ি আনতে চায় ডিএসই
- ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৪৭ শতাংশ
- লভ্যাংশ দেবে না ফার্স্ট ফাইন্যান্স
- মেঘনা লাইফের ১৫% লভ্যাংশ ঘোষণা
- পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন পারসা ইভানা
- বুড়ি নই, আমি পরিণত
- ইসলামীক ফাইন্যান্স জরিমানার কবলে
- বিপিজিএ’র নতুন সভাপতি মোহাম্মদ ইউনুছ, সম্পাদক সিফাত
- ২০৮ মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারকে প্রশিক্ষণ
- লুজারের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৯৮ কোটি টাকার লেনদেন
- এবার বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো
- উৎপাদনে ফিরেছে এপেক্স স্পিনিং
- একটিভ ফাইন কেমিক্যালের কারখানা বন্ধ
- লভ্যাংশ দেবে না ইসলামীক ফাইন্যান্স
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ১১ শতাংশ
- ইসলামীক ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৫০ শতাংশ
- লভ্যাংশ দেবে না ফাস ফাইন্যান্স
- পপুলার লাইফের ২০% লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শ্রমিক অসন্তোষের পর আংশিকভাবে উৎপাদনে ফিরছে ফু–ওয়াং ফুডস
- সর্বোচ্চ বোনাস ব্র্যাক ব্যাংকের, পিছিয়ে মিডল্যান্ড














