পারল না ‘মোয়ানা’
বিনোদন ডেস্ক : প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে যাত্রা শুরু করতে পারেনি ডিজনির নতুন লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে সিনেমাটির আয় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ডলার, যা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সংশ্লিষ্টরা শুরুতে ছবিটির উদ্বোধনী আয় ৬ থেকে সাড়ে ৬ কোটি ডলারের মধ্যে হবে বলে আশা করেছিলেন।
ভ্যারাইটিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী মোট ৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। যদিও নতুন কোনো বড় পারিবারিক চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বী না থাকায় এ সময়ের বক্স অফিস তালিকার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এটি।
ডিজনির অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘মোয়ানা’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড সংস্করণটি বিশ্বব্যাপী ৬৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছিল। পাশাপাশি এটি ডিজনি প্লাসের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রগুলোর একটি।
এর ধারাবাহিকতায় ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মোয়ানা ২’ বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। শুধু সিনেমাই নয়, ফ্র্যাঞ্চাইজিটি ঘিরে ২ কোটি ২০ লাখের বেশি খেলনা বিক্রি হয়েছে এবং ডিজনির বিভিন্ন থিম পার্কেও চরিত্রটি অন্যতম আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে।
তবে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের তুলনামূলক দুর্বল উদ্বোধনী আয়কে সতর্কবার্তা হিসেবে দেখছেন বক্স অফিস বিশ্লেষকরা। তাদের মতে, এক দশকেরও কম সময়ে একই গল্পভিত্তিক একাধিক বড় প্রকল্প বাজারে আসায় দর্শকদের মধ্যে কিছুটা আগ্রহহ্রাস বা ‘ফ্র্যাঞ্চাইজি ক্লান্তি’ তৈরি হয়ে থাকতে পারে।
তবে সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি বলেও মনে করছেন বিশ্লেষকরা। গ্রীষ্মকালীন ছুটির শেষ ভাগে মুক্তি পাওয়া বড় পারিবারিক চলচ্চিত্র হওয়ায় আগামী কয়েক সপ্তাহেও সিনেমাটি ভালো ব্যবসা করতে পারে। বিশেষ করে বিভিন্ন অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলমান থাকায় পারিবারিক দর্শক টানার সুযোগ এখনও রয়েছে।
এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’-ও উদ্বোধনী সপ্তাহান্তে মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছিল। তবে পরবর্তী সময়ে সিনেমাটি বিশ্বব্যাপী ৭২ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করে শক্তিশালী প্রত্যাবর্তনের নজির গড়ে।
পাঠকের মতামত:
- পারল না ‘মোয়ানা’
- বক্স অফিসে ইতিহাস গড়ল ‘মাইকেল’, আয় ছাড়াল ১০০ কোটি ডলার
- লুজারের শীর্ষে এপোলো ইস্পাত
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ লাভেলো আইসক্রীম
- উত্থান দিয়ে সপ্তাহ শুরু
- ডিএসই-৩০ সূচকে ৩ কোম্পানির পরিবর্তন
- প্রগতি লাইফের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সে চেয়ারম্যান নিয়োগ
- সোনালি আঁশের উন্নতি
- ট্রান্সফরমার অয়েল ব্যবসায় ইস্টার্ন লুব্রিকেন্টস
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ফের বাড়ল সোনার দাম, ঊর্ধ্বমুখী রুপাও
- মরক্কোর বিদায়ে নোরার আবেগঘন বার্তা
- ‘আমার হারানো সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’
- ১১,৭০০ কোটি রুপির আইপিও আনছে এসবিআই
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৬ হাজার ৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ফাস ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- এএফসি অ্যাগ্রোর কারখানা বন্ধ
- পঁচা শেয়ারে লাগাম টানতে ডিএসইর কড়াকড়ি, স্থগিত দুই কোম্পানির লেনদেন
- লুজারের শীর্ষে ফাস ফাইন্যান্স
- উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- গেইনারের শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ইস্টার্ণ হাউজিং
- মিউচুয়াল ফান্ড, মার্জিন ইস্যু রুলস ও পাবলিক ইস্যু রুলস পরিবর্তন করা হবে
- বউ'র পরামর্শে বিএসইসিতে মাসুদ খানের যোগদান
- আর্থিক হিসাব প্রকাশ করবে প্রগতি লাইফ
- ইউসিবির রাইটে আবেদন শুরু ২৩ আগস্ট
- ইরান ইস্যুতে আতঙ্ক, সেনসেক্সে বড় ধস
- ৪৫০ কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে শাহরুখের ‘কিং’, বড়পর্দায় অভিষেক সুহানার
- খান ব্রাদার্সের পরিচালক-কর্মকর্তাদের ১.৪০ কোটি টাকা জরিমানা
- ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে শেয়ারবাজারে আনা হবে: প্রধানমন্ত্রী
- আগামীকাল এসকে ট্রিমসের লেনদেন বন্ধ
- রেনউইক যজ্ঞেশ্বরের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ইনটেক
- গেইনারের শীর্ষে সী পার্ল
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- বুধবারও শেয়ারবাজারে পতন
- আড়াই বছর বন্ধ থাকার পর উৎপাদন চালুর প্রস্তুতি
- প্রভাতী ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দুই কোম্পানি
- আইসিবি ইসলামীক ব্যাংকের ‘নো’ ডিভিডেন্ড
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- ‘মহিলা পরিচালকদের কথা অনেক পুরুষ অভিনেতাই শুনতে চান না’: হুমা কুরেশি
- ‘কিং’-এ সুহানাকে নিজেই অভিনয় শেখাচ্ছেন শাহরুখ
- আর্জেন্টিনার জয় ‘পাতানো’ ছিল
- লভ্যাংশে শীর্ষে রিল্যায়েন্স, তলানিতে অগ্রণী
- প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি
- ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
- রাইটস শেয়ার ইস্যুর অনুমোদন পেল ইউসিবি
- উপহার হিসেবে স্পন্সর পরিচালকের শেয়ার গ্রহণের নিশ্চিতকরণ
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মা
- শেয়ারবাজারে পতন
- সিটিজেন সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- জিল বাংলা সুগারের লেনদেন সাময়িক স্থগিত
- বেস্ট হোল্ডিংস জরিমানার কবলে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে উত্থান
- আজও লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- উসমানিয়া গ্লাসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দুই কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
- লোকসানে ড্রাগণ সোয়েটার
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














