ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

কমতে কমতে ২ পয়েন্টে

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৬:২৮:১২
কমতে কমতে ২ পয়েন্টে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহও পতনে শুরু হয় এবং সোমবারেও একই ধারা অব্যাহত ছিল। তবে পরের ৩ কার্যদিবস উত্থান হয়েছে। যে উত্থান কমতে কমতে বৃহস্পতিবার ২ পয়েন্টে গিয়ে থেমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৬২ পয়েন্টে। যা বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে এ সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

এর আগে গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৭২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৩১ কোটি ৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ১৫ লাখ টাকার বা ১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৭ টি বা ৩২.৬৫ শতাংশের। আর দর কমেছে ২২৬ টি বা ৫৮.১০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৬ টি বা ৯.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৭২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৫৬ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন