ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

শেষদিনও পতন

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:২৮:৫৬
শেষদিনও পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস বা রবিবার ভয়াবহ ধস হয়। সে পথেই ছিল সোমবারের বাজারও। তবে এদিন অনেক সাপোর্ট ও চেষ্টা করা হয় ইতিবাচক করার জন্য। যদিও সেটা খুব সামান্যতেই শেষ হয়। এরপরে মঙ্গলবার থেকে পতন শুরু হয়ে শেষদিন বা বৃহস্পতিবারও অব্যাহত ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫১৫ পয়েন্টে। যা বুধবার ১ পয়েন্ট ও মঙ্গলবার ২৮ পয়েন্ট কমেছিল। তবে সোমবার অনেক চেষ্টায় বেড়েছিল ৯ পয়েন্ট। কিন্তু সপ্তাহ শুরু হয়েছিল (রবিবার) ১০৪ পয়েন্টের বড় ধস দিয়ে।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ২ পয়েন্ট, বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এরও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৪৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৯ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩ টি বা ২৬.৬১ শতাংশের। আর দর কমেছে ২৩০ টি বা ৫৯.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৯৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৯০ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮৬৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৫৯ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন