ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট

২০২৬ অক্টোবর ১৪ ০৯:১৬:১৩
অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট

অর্থ-বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘমেয়াদি মূলধনী লাভের কর তুলে দেওয়ার দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর এই বক্তব্যের পর ঘুরে দাঁড়িয়েছে দেশটির শেয়ারবাজার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স ১ হাজার ১০০ পয়েন্ট বেড়েছে। একই দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটিও বেড়েছে।

মঙ্গলবার লেনদেন শেষে সেনসেক্স ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৭৩ হাজার ৩৩ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে নিফটি ৩৫৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করেছে।

এর আগে গত সপ্তাহজুড়ে দরপতনের পর সোমবারও (১২ অক্টোবর) বড় পতনের মুখে পড়ে ভারতের শেয়ারবাজার। তবে মঙ্গলবার অর্থমন্ত্রীর বক্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসে। সিকিউরিটিজ লেনদেন কর নিয়েও তাঁর বক্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও কর কমানো বা তুলে নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি অর্থমন্ত্রী।

মঙ্গলবারের উত্থানে ভারতের শেয়ারবাজারে সম্মিলিত বাজার মূলধন প্রায় ৪ লাখ কোটি রুপি বেড়েছে। বিএসই ও এনএসইর প্রধান সূচকগুলোর বাজার মূলধন মিলিয়ে তা দাঁড়িয়েছে প্রায় ৪৬৯ লাখ কোটি রুপি।

খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি বেড়েছে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার। এ খাতের সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ধাতু, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে বিদ্যুৎ উৎপাদন ও ওষুধ খাতের বেশ কিছু শেয়ারে দুর্বলতা ছিল।

প্রধান সূচক নিফটি ৫০-এর শেয়ারগুলোর মধ্যে এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), শ্রীরাম ফাইন্যান্স, টেক মাহিন্দ্রা ও ইনফোসিসের দর সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে ইটার্নাল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ম্যাক্স হেলথকেয়ার, পাওয়ার গ্রিড করপোরেশন ও মারুতি সুজুকির শেয়ারে দরপতন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন