অনেকে ‘বোরহান ভাই’ বলে ডাকে, লাবু কমিশনারও বলে কেউ কেউ
পরিচালক শরাফ আহমেদ জীবন এখন অভিনয়েও পরিচিত মুখ। সম্প্রতি নাটকে তাঁর অভিনীত দুটি চরিত্র ‘বোরহান ভাই’ ও ‘লাবু কমিশনার’ জনপ্রিয় হয়েছে। গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া সিরিজ ‘অগোচরা’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া নানা প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন।
আপনার অভিনীত নাটক কিংবা সিরিজের চরিত্রগুলো মজার হয়। ‘অগোচরা’র চরিত্রটা কেমন?
এটাতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি, যেটা খুব উপভোগ্য ছিল। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১৫ দিন সক্রিয় না থাকায় বুঝতে পারছি না। এটার শুটিং মানিকগঞ্জ ও ঢাকা মিলিয়ে করেছিলাম। পরিচালক সিদ্দিক আহমেদ কিন্তু আমার সহকারী ছিল। তবে অল্প কিছুদিন। ওর লেখার হাত খুব ভালো ছিল। শুটিংয়ের সময় সিদ্দিক বলছিল, ‘আমার গুরু, ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি।’ এমনটা শোনার পর তো আমার ভীষণ লজ্জাই লেগেছিল। আমি বলেছি, ‘তোমাকে তো আমি কিছু শেখাইতে পারি নাই।’
আপনিও তো একসময় মোস্তফা সরয়ার ফারুকীর সহযোগীদের একজন ছিলেন। তা শিষ্যর পরিচালনায় কাজের আনন্দ কেমন?
শিষ্যর সঙ্গে যখন কাজ করি, তখন তাকে গুরু হিসেবেই দেখেছি। কারণ, শুটিং সেটে সেই গুরু। কাজল আরেফিন অমি আমার অনেক জুনিয়র। প্রথম দিকে আমার সঙ্গে কাজ করতে এসেছিল, আমি নিরুৎসাহিত করেছিলাম। কিন্তু এখন সে পরিচালক, আমি অভিনেতা; ওর চিন্তাটাকেই পর্দায় উপস্থাপনের চেষ্টা করি। এখন সিদ্দিক ও অমিকে আমি প্রাধান্য দেব, সরয়ার ফারুকী ভাই তো অবশ্যই আছেন, তাঁর সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। কিন্তু এই দুজন আমার চরিত্রটাকে অন্য রকমভাবে উপস্থাপন করে। অমির সঙ্গে এখন পর্যন্ত যত কাজ হয়েছে, প্রোডাকশন হিসেবে কেমন হয়েছে, তা আমি জানি না, তবে আমার সব কটা চরিত্র ভালো হয়েছে।
অমি ও সিদ্দিকরা দীর্ঘদিন আপনার সঙ্গে পথচলায় চরিত্রগুলোর অন্য রকম উপস্থাপন করতে পেরেছেন?
আমার মনে হয়, ওরা আমাকে বুঝতে পারে। অমির সঙ্গে তো প্রতিদিন কোনো না কোনোভাবে আমার কথা হয়। আর সিদ্দিকের সঙ্গে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই-তিনবার কথা হয়। অমির ‘কিডনি’ নাটকের কথা যদি বলি, ওখানে আমার চরিত্র খুব বড় নয়, কিন্তু ব্যাপক ভাইরাল। তবে এই চিত্রনাট্যে অন্য কেউ থাকলে বা পরিচালক অন্য কেউ থাকলে এতটা সাড়া ফেলত বলে মনে হয় না। জানি না, এটা বেশি বলা হচ্ছে কি না, কিন্তু এটা সত্যি। পরিচালকের সঙ্গে বোঝাপড়াটা খুব জরুরি। যেমন মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ওয়াদা করেছিলাম, আমাদের প্রথম সিনেমা একসঙ্গে হবে এবং সেটা হচ্ছে। আমার মনে হয়, মোশাররফ করিম যখন আমার সেটে থাকেন, উদ্দীপনা ৫০ ভাগ বেড়ে যায়। আত্মবিশ্বাস বেশি পাই।
অভিনেতা জীবনের কথা শুনতে চাই, এই বোরহান ও লাবু কমিশনারের চরিত্র, এসব নিয়ে কেমন অভিজ্ঞতা হয় আপনার?
প্রতিনিয়ত অন্য রকম সব অভিজ্ঞতার মুখোমুখি হই। মানুষ আমাকে এখন ‘বোরহান ভাই’ হিসেবে চেনেন। একটা মানুষের নাম বদলে যায়! কী করব? সম্প্রতি গিয়েছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে। ওখানে পোলাপাইন ‘বোরহান ভাই’, ‘বোরহান ভাই’ বলে ডাকতেছে। লাবু কমিশনারও বলে অনেকে। এখন মানুষ আসল নামও জানতেছে, এই যেমন জীবন ভাই বলেও ডাকে।
এই দুটো চরিত্র নিয়ে আপনার নিজস্ব ভাবনা কী?
হাইপোথিটিক্যালি বললে এক রকম। আর অনেস্ট রিভিউ দিলে বলব, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের প্রচার–প্রসার চাওয়া। অন স্ত্রিন কাজ করলে তো এটা হয়। আমি তো ওই অর্থে জিনিয়াস মানুষ নই, খুবই সাধারণ একজন—তাই জনপ্রিয়তার বিষয়টা খুব উপভোগ করি। পাশাপাশি এটাও চাই, আমার যেহেতু মূল পরিচয় নির্মাতা, পর্দার পেছনে কাজ করা, কিছু সৃষ্টি করা—ওই জায়গা থেকে সেই পরিচয়টা যদি সামনে বেশি করে আসে, তাহলে আরও বেশি ভালো লাগত।
আজকে কয়েকজন ছেলেপেলে বলছিল, ‘আপনি নিজে প্রোডাকশন বানাচ্ছেন না? আমরা তো আপনার প্রোডাকশন মিস করি।’ জিজ্ঞেস করলাম, ‘কী দেখছ?’ বলল, ‘আপনার অনেক নাটক আমরা সিডি–ডিভিডি কিনে দেখছি। সিনিয়র ভাইয়েরা যখন দেখত, তাদের কাছ থেকে সিডি–ডিভিডি চেয়ে নিয়েও দেখছি। আপনার নামের সাথে তো আমাদের এভাবে পরিচয়।’ এই যেমন ‘সিরিয়াস একটা কথা আছে’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘হাওয়াই মিঠাই’, ‘উচ্চমাধ্যমিক সমাধান’—এসবসহ আরও কয়েকটি নাটকের কথা বলে। এটা ঠিক, বোরহান ভাই, লাবু কমিশনার শরাফ আহমেদ জীবনকে যতটা আন্দোলিত করে, তার চেয়ে বেশি আনন্দ দেয় যখন আমাকে ডিরেক্টর হিসেবে কেউ কিছু বলে।
পরিচালকদের বড় স্বপ্ন থাকে সিনেমা বানানো। আপনি সেটাও শুরু করেছেন। এই ব্যাপারটা এখন পর্যন্ত কতটা আন্দোলিত করছে?
গল্পটার কাজ শুরু যখন করি, তখন চিন্তা ছিল ওটিটির জন্য করব। স্ক্রিপ্ট করার পর আমার প্রধান সহকারী পরিচালক নাহিদ হাসনাত বলল, অনুদানের বিষয়টা। আমরাও খামখেয়ালিভাবে ‘বিচারালয়’ অনুদানের জন্য জমা দিই। এরপর ওকে আমি জিজ্ঞেস করলাম, ‘অনুদান কি পাব?’ ও বলল, ‘কেন জানি মনে হচ্ছে দিই।’ কয় টাকাই আর খরচ হবে, ১৪–১৫ হাজার টাকার মতো। দেওয়ার পর জানতে পারলাম, শর্টলিস্টেড হয়েছে। এরপর তো নানা ধাপ পেরিয়ে ২৫ জুলাই শুটিং শুরু করি। শুটিংয়ের শুরুতে একটা ঘোরের মধ্যে ছিলাম। একটু নার্ভাস ছিলাম। তবে আমাকে মোশাররফ করিম ভাই, গাওসুল আলম শাওন ভাই আর সানিয়াত ভাই বলেছেন, ভাববে তুমি নরমাল একটা জিনিস শুটিং করতেছ। মাথায় চাপ নিও না। আমিও সেভাবে নিচ্ছি। মনে হয়, খুব অসাধারণ একটা টিম পেয়েছি।
আমরা নীরবেই কাজটা করতে চেয়েছি। ছবির শুটিংয়ের কারণে এখন আমি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় নই। না হলে দেখা যেত, একটা সুন্দর শট নেওয়ার পর ফেসবুকে দিই। তারপর সেটা নিয়ে নানা ধরনের আলোচনা, এতে মনোযোগের ব্যাঘাত ঘটত। তাই আমার মনে হয়েছে, মনোযাগটা ছবিতে দিই। শুটিং শেষ করি, তারপর না হয় যত দরকার, আলোচনা করলাম।
আপনার প্রথম ছবি মুক্তির কোনো পরিকল্পনা করে রেখেছেন কি?
শীতের শেষে বলতে পারেন, জানুয়ারি–ফেব্রুয়ারির দিকে। আমি কোনো কম্পিটিশনে যেতে চাই না। এই যেমন একসঙ্গে কয়েকটা ছবি মুক্তি দিল, আমারটাও দিলাম এ রকম। ঈদের সময়টায় ছবি মুক্তি দিতেই হবে, এমনটাও চাই না। মনে মনে চাই যে আমাদের ছবিটা যখন মুক্তি দেব, তখন যেন উৎসবের আমেজ থাকে। এখন তো মানুষ ছবি দেখে। এর মধ্যে আমার সঙ্গে অনেকের কথা হলো—আমার শুক্রবারে ঝামেলা আছে ছবি দেখতে যাব বা মঙ্গলবারে ছবি দেখতে যাব। অনেক মানুষের কাছে এমন কথা শুনছি। বহু বছর পর এমন কথা শুনছি।
সবার কাছ থেকে এমন কথা শোনার পর প্রায়ই মনে হয়, ইশ কবে ছবিটার শুটিং শেষ হবে। কবে রিলিজ দেব। আমার ছবি সম্বন্ধেও যদি মানুষ এভাবে বলে, শুনতে কী রকম আনন্দ হতো বলে বোঝাতে পারব না। অন্যের ছবি দেখার জন্য সবাই যে এভাবে বলছে, এটাও একরকম আনন্দ দেয়, নিজের ছবি হলে তো আনন্দও আরও বেশি।
আপনার প্রথম ছবি ‘বিচারালয়’ সম্পর্কে কিছুটা ধারণা দেবেন কি?
এটা ড্রামা জনরার। একটা সম্পর্কের গল্প, মানুষের সম্পর্কের। গল্পটা আমরা বলছি মার্ডার মিস্ট্রি দিয়ে। আপাতত এটুকুই বলব
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














