পরীমনির বাসায় ঢুকল রাজ
নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমনি। চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবানে সিরিজটি শুটিং শুরু হয়। সেখান থেকে বরিশাল হয়ে দুয়েক দিনের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির। আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরীফুল রাজ প্রসঙ্গেও কথা বলেছেন পরী।
অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’-এ অন্য রকমের একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি। সিরিজে নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেনও শুধু জানিয়েছেন, তাঁর নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে চরিত্রটির। পরীমনি বলেন, ‘আমার ভেতরের চরিত্রের সঙ্গে “রঙিলা কিতাব”-এ আমার চরিত্রের অনেকটাই মিল আছে। ফলে চরিত্রের বোঝাপড়াটা সহজ হয়েছে আমার জন্য। কাজটি করে আরাম পাচ্ছি।’
রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। বিচ্ছেদর পর থেকে ছেলে পুণ্য পরীমনির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাঁদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল। এত দিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও, অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরী। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ-বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পরী বলেছেন, ‘রাজ আমার কাছে মৃত, ডেড।’
কিন্তু হঠাৎ করে তাঁদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে, এমন খবরই পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করেছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীমনির বাসায় গিয়েছেন রাজ।রাজের তাঁর বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরীমনি। তিনি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’
ছেলের সঙ্গে দেখা হয়েছে কি না, জানতে চাইলে পরী বলেন, ‘হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি।’তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে, বলা যাবে কি, এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘শীতলের কী আছে। আর শীতল তো হতেই পারত, কিন্তু সেটি মেইনটেইন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা-মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয়, সন্তানের মর্মই ও বোঝে না।
পরীমনি আরও বলেন, ‘কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।’ এই নায়িকার মন্তব্য, ‘সব কথার শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।’
এদিকে ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন পরীমনি। কারণ, সন্তানের বাবা হিসেবে তাঁর কার্যকলাপের বিষয়টিও সন্তানের ওপর পড়ে। বলেন, ‘অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে। এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে, যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান। কারণ, সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারব না।’
কিন্তু পরীর এত সব মন্তব্যের পরও সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেছে রাজ-পরীকে। এ ব্যাপারে কী বলবেন, জানতে চাইলে পরী বলেন, ‘আমি তো তাকে কাছে ডাকিনি। সে-ই নিজ থেকে এসেছিল। ওখানে মিশা ভাইসহ কয়েকজন সিনিয়রও ছিলেন। তার আচরণে আমি বিব্রত হয়েছি। সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল।’
কিন্তু কেউ কেউ বলেন, আগে একই অনুষ্ঠানে দুজনের আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠানে উপস্থিত হতেন না পরী। কিন্তু ইদানীং সেই চিত্র পাল্টেছে। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁদের দেখা গেছে। এসব কারণে কেউ কেউ বলছেন, রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে।
এ বিষয়ে পরী বলেন, ‘মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তাই বলে সে চাইলেই সব সময় বাসায় আসতে পারবে না। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে। তবে সে যেখানেই থাকুক, ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক। কারণ, সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়।’
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














