আইপিওতে বিএসইসি কর্মকর্তাদের বেনামে শেয়ার ঘুষ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনেক কর্মকর্তা যে দূর্ণীতিতে জড়িত, এটা ওপেন সিক্রেট। তবে সরকার পতনের পরে শুধুমাত্র বিএসইসির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক উঠেছে। কিন্তু অধ্যাপক শিবলী কোন ফাইলে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের আপত্তি থাকলে, তা আটকে দিতেন। তবে কর্মকর্তারা ম্যানেজ হয়ে ওইসবফাইল চেয়ারম্যানের দফতরে উঠানোরপরেই কেবল অনুমোদন সম্ভব ছিল। এখন ওইসব কর্মকর্তারা নিজেদের বাঁচাতে আড়ালে রাখার চেষ্টা করছে। যারা বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা কোম্পানি থেকে বেনামে শেয়ার ঘুষ নিয়েছেন।
বিএসইসিকে ম্যানেজ করে ফাইল অনুমোদন করে নেওয়া এক কোম্পানির কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, আমাদের ফাইলে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের ১জন নির্বাহি পরিচালক ও ১জন অতিরিক্ত পরিচালক বিভিন্ন ধরনের বাঁধা দিয়ে আসছিলেন। তাদের কিছু আপত্তি ছিল। যে কারনে বিএসইসি চেয়ারম্যান ফাইলটি অনুমোদন দিচ্ছিলেন না। তিনি বলেছিলেন কর্মকর্তাদের কোন আপত্তি থাকলে অনুমোদন দেওয়া হবে না।তারা যদিকোন আপত্তি না জানায়,তাহলেঅনুমোদন দেওয়া হবে। অবশেষে ওইসব কর্মকর্তাদের ম্যানেজ করার পরে ফাইল অনুমোদন হয়।
বিগত কমিশন আইপিওতে পঁচা কোম্পানি এনেছেন বলে অভিযোগ আছে। এই পঁচা কোম্পানি আনতে বিএসইসির ক্যাপিটাল রেইজিং (বর্তমানে ‘কর্পোরেট ফাইন্যান্স ডিভিশন’) বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের দূর্ণীতির অনেক প্রমাণ আছে। বিএসইসি চেয়ারম্যান যেহেতু সংশ্লিষ্ট বিভাগের আপত্তি নিয়ে আইপিও অনুমোদনদিতোনা, এই সুযোগে ওই বিভাগের কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়েছেন। এছাড়াও আগের কমিশনের সময়ও তারা বাধ্য করেছেন এ জাতীয় সুবিধা নিতে।
আরও পড়ুন....
বিএসইসিতে অনেক অসৎ কর্মকর্তা: শাস্তির দাবি
বিএসইসির দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিচার দাবিতে মানববন্ধন
নির্বাহি পরিচালক-কমিশনারের স্বপ্ন ভঙ্গে মাসরুরকে নিয়ে ষড়যন্ত্র
বিএসইসিতে লুৎফুল কবিরদের মতো অনেক দূর্নীতিপরায়ণ কর্মকর্তা : স্বচ্ছতা কিভাবে সম্ভব?
আইপিওর ক্ষেত্রে বিএসইসির কর্মকর্তা-কর্মচারিরা ঘুষ হিসেবে মূলত বেনামে টাকা ছাড়া শেয়ার নিয়েছেন। এক্ষেত্রে উপ-পরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক, নির্বাহি পরিচালক কেউই বাদ যায়নি। তবে পদবী অনুয়ায়ি শেয়ার নেওয়ার ক্ষেত্রে কম-বেশি হয়েছে। তবে অনেক সময় কর্মকর্তাদের মধ্যে শেয়ার নিয়ে অন্তঃকলহ হয়েছে। একজন আরেকজনের শত্রু হয়েছে। একজন আরেকজনকে ফাঁসানোর জন্যও কাজ করেছেন।
এসব নিয়ে বিসইসিতে ক্যাপিটাল রেইজিং বিভাগের দুইকর্মকর্তার মধ্যে শত্রুতা তৈরী হওয়ার মতো ঘটনা ঘটেছে। এরমধ্যে ১জন পরিচালক পদবীর কর্মকর্তা আরেকজন নির্বাহি পরিচালককে ফাঁসাতে চেয়েছেন। কিন্তু তার কোন ক্ষতি করতে পারছিলেন না। অবশেষে ওই নির্বাহি পরিচালকের সঙ্গে ভালো সর্ম্পক্য এমন ১টি মার্চেন্ট ব্যাংকের পেছনে লাগেন পরিচালক। এ নিয়ে গড়িয়েছে অনেক জল।
ক্যাপিটাল রেইজিং বিভাগের ওইসব দূর্ণীতিবাজ কর্মকর্তাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হবে অর্থ বাণিজ্যতে। সংবাদে কোন কর্মকর্তা কোন কোম্পানি থেকে, কার নামে কি পরিমাণ শেয়ার ঘুষ নিয়েছেন, ইত্যাদি বিষয়াদি তুলে ধরা হবে।
বিএসইসির দূর্ণীতিবাজ কর্মকর্তাদের নিয়ে ধারবাহিক প্রতিবেদনে ক্যাপিটাল রেইজিং ছাড়াও অন্যসব বিভাগের যেসব কর্মকর্তারা কোম্পানি দখল ও ওটিসির কোম্পানিকে মূল মার্কেটে আনতে সহযোগিতার মাধ্যমে অবৈধ আয় করেছেন, ভয়ভীতি দেখিয়ে এবং অন্যায় আড়াল করতে যে টাকা কামিয়েছেন এবং ইস্যু্য়ার কোম্পানি অ্যাফেয়ার্স এর কর্মকর্তাদের সংবাদ তুলে ধরা হবে।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














