রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়ার জয়
খেলাধূলা ডেস্ক : আইসিসি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া যে কতটা ভয়ঙ্কর, তা দেখল ইংল্যান্ড। ‘ভাঙাচোরা’ দল নিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, আইসিসি প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার যে দল এক দিনের বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ছয় ক্রিকেটার নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পুরো বোলিং আক্রমণই নতুন। তার উপর পাহাড়প্রমাণ রানের চাপ। দেখে মনে হচ্ছিল, সেই চাপে ভেঙে পড়বে অস্ট্রেলিয়া। তা হল না।
তরুণ জস ইংলিস এক দিনের ক্যারিয়ারে নিজের প্রথম শতরান করলেন। নজর কাড়লেন ম্যাথু শর্ট। ভাল খেললেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারেও। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। এই পাঁচ ব্যাটারের ব্যাটে ভর করে ১৫ বল বাকি থাকতেই ৩৫২ রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। এই ম্যাচেই প্রথম ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক রান করেছিল ইংল্যান্ড। সেই রান বাঁচাতে পারল না বোলিং ব্রিগেড। হেরে মাঠ ছাড়তে হল তাদের।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। লাহোরের মাঠে ইংলিশ ওপেনার ফিল সল্ট মাত্র ১০ রানে আউট হন। অ্যালেক্স ক্যারের দুরন্ত ক্যাচে ফেরেন তিনি। তিন নম্বরে জেমি স্মিথও রান পাননি। দুই উইকেট পড়ার পর ইংল্যান্ডের ইনিংস সামলান ডাকেট ও জো রুট। পরের ২৫ ওভার ব্যাট করেন বেন ডাকেট ও জো রুট। ১৫৮ রানের জুটি বাঁধেন। সেখানেই খেলায় পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। দেখে মনে হচ্ছিল দুই ব্যাটারই শতরান করবেন। ডাকেট শতরান করলেও রুট পারেননি। ৬৮ রান করে ফেরেন তিনি। ভারতের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন ডাকেট। তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। তিনি শুধু খেললেন না, ইংল্যান্ডের রেকর্ডের পথে নিজের রেকর্ডও করলেন।
নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের উইকেট পড়লেও এক দিকে ছিলেন ডাকেট। দেখে মনে হচ্ছিল দ্বিশতরান করবেন। কিন্তু ১৬৫ রান করে মার্নাশ লাবুশেনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়েন ডাকেট। এই প্রতিযোগিতায় একটি ইনিংসে এটি কোনও ব্যাটারের করা সর্বাধিক রান। ২১ বছর আগের রেকর্ড ভেঙেছেন ডাকেট।
২০০৪ সালে আমেরিকার বিরুদ্ধে ১৪৫ রান করেছিলেন নিউজ়িল্যান্ডের নেথান অ্যাস্টল। সেই রেকর্ড ভেঙে যায়। ইংল্যান্ডের ইনিংসের শেষ দিকে হাত খোলেন জোফ্রা আর্চার। ১০ বলে ২১ রান করেন তিনি। অনিয়ন্ত্রিত বোলিং করেন অস্ট্রেলিয়ার বোলারেরা। অতিরিক্ত হিসাবে ২৩ রান দেন তাঁরা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করে ইংল্যান্ড।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ট্রেভিস হেড আউট হন ৬ রানে। ৫ রানে ফেরেন অধিনায়ক স্টিভ স্মিথ। যে দুই ব্যাটারের উপর দলের ভরসা ছিল তাঁরা রান পাননি। তার পরেও লড়াই ছাড়েনি অস্ট্রেলিয়া। উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি। ওপেনার শর্ট ও লাবুশেন জুটি বাঁধেন। ৯৫ রান যোগ করেন তাঁরা। ৪৭ রান করে ফেরেন লাবুশেন। ৬৩ রান করে আউট হন শর্ট।
পর পর দু’উইকেট পড়ায় আবার চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেথান থেকে দলকে টেনে তোলেন ইংলিস ও ক্যারে। লাহোরের মাঠে শিশির পড়ছিল। ফলে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল মার্ক উড, জোফ্রা আর্চার, আদিল রশিদদের। সেই সুবিধা কাজে লাগান দুই অসি ব্যাটার। উইকেটের চার দিকে শট মারেন তাঁরা। প্রতি ওভারে বড় শট আসছিল। ফলে রান তোলার গতি কমেনি।
ইংলিস ও ক্যারে ১১৬ বলে ১৪৬ রানের জুটি গড়েন। এই জুটিই ইংল্যান্ডকে খেলায় পিছিয়ে দেয়। ব্রাইডন কার্সের বলে ৬৯ রান করে ক্যারে আউট হলে সামান্য আশা জাগে ইংল্যান্ডের। কিন্তু তখনও ম্যাক্সওয়েলের ব্যাটিং বাকি ছিল। তিনি নামার পরে শতরান পূর্ণ করেন ইংলিস। তাঁকে সঙ্গ দেন ম্যাক্সওয়েল। যত সময় গড়াচ্ছিল, তত বড় শট মারছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার। ম্যাক্সওয়েলের জন্য মঞ্চ প্রস্তুত ছিল। তিনি সেটাই করলেন, যা সবচেয়ে ভাল করতে পারেন। একের পর এক বড় শট খেললেন। ফলে ৩৫২ রান করতে পুরো ৫০ ওভারও লাগল না অস্ট্রেলিয়ার। ১৫ বল বাকি থাকতে ইংলিস ছক্কা মেরে খেলা শেষ করলেন। ৮৬ বলে ১২০ রান করে অপরাজিত থাকলেন তিনি। ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেন ম্যাক্সওয়েল।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














