ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে

২০২৬ এপ্রিল ২৩ ১৯:৩০:৫৩
এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৫৯৯ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৬২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.০৯) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৬.৫৩ টাকা বা ৫৯৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৮৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.১১) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৭৮ টাকা বা ৭০৯ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.২১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে