ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

শমরিতা হসপিটালের মুনাফা কমেছে ১৪ শতাংশ

২০২৬ এপ্রিল ২৬ ১০:০৮:৫৩
শমরিতা হসপিটালের মুনাফা কমেছে ১৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটালের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ১৪ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৯০ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৩ টাকা বা ১৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি পতন ০.৩৬ টাকা বা ১২০ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৬৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে