ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ই-জেনারেশনের মুনাফা কমেছে ২ শতাংশ

২০২৬ এপ্রিল ২৮ ১৪:১৬:৩৪
ই-জেনারেশনের মুনাফা কমেছে ২ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ই-জেনারেশনের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৮ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.০১ টাকা বা ২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ১১ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে