ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষনা

২০২৬ এপ্রিল ২৯ ১০:২৬:৫৭
ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় ২৫ শতাংশ নগদ ও ৫% বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯.৯৮ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২.১৪ টাকায়।

ডাচ-বাংলা ব্যাংকের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৬ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে