ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

২০২৬ জুলাই ০৭ ১৭:৩৮:১৮
ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বে–মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড–এর খসড়া প্রসপেক্টাস এবং খসড়া প্রসপেক্টাসের সার–সংক্ষেপ (সংক্ষিপ্ত সংস্করণ) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত কমিশন সভায় শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্যাংকটির রাইটস শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।

কমিশন সূত্রে জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ (ত্রিশ) কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড থেকে ৩ (তিন) কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অবশিষ্ট ২৭ (সাতাশ) কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ (দশ) টাকা। এই মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড।

এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন