ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন

২০২৬ সেপ্টেম্বর ০২ ১০:০৬:০১
ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন

সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেসকো জানিয়েছে, গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ সংক্রান্ত সম্মতি দিয়েছে।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এসব শেয়ারের মোট মূল্য দাঁড়াবে ৪৫ কোটি ৯০ লাখ টাকা।

শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে ইস্যু করা হবে। এতে সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব প্রতিনিধিত্ব করবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হচ্ছে। বিএসইসির সম্মতি পাওয়ায় এখন এ সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে পারবে ডেসকো।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন