ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৯:২৩:৫৮
তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের

খেলাধুলা ডেস্ক : রেকর্ড ভাঙার মিশনে যেন থামতেই চাইছেন না তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ব্যাটসম্যান।

বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি গড়ার পর হৃদয় এবার ছাড়িয়ে গেলেন তামিম ইকবালের ৩৩৪ রানের রেকর্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় অপরাজিত আছেন ৩৪৭ রানে।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিমের ৩৩৪ রান। হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে এবার সেই রেকর্ডও নতুন করে লেখা হলো।

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন হৃদয়। একের পর এক মাইলফলক পেরিয়ে শেষ পর্যন্ত ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও হয়ে গেলেন তিনি।

হৃদয়ের এই ইনিংস বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিল। একই সঙ্গে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি এবং দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড—দুটি কীর্তিই এখন তাঁর নামের পাশে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন