বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
দেশের বড় ও ভালো করপোরেট প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনতে হলে তাদের ন্যায্য মূল্য বা ফেয়ার ভ্যালু নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও নীতিগত অনিশ্চয়তা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।
তিনি বলেন, দেশে বিলিয়ন ডলারের বেশি টার্নওভার রয়েছে—এমন শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপগুলোর কোনোটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। একইভাবে অধিকাংশ বহুজাতিক কোম্পানিও দেশের পুঁজিবাজারে নিবন্ধিত নয়। সঠিক মূল্য না পাওয়া, দীর্ঘসূত্রিতা ও নীতিগত অনিশ্চয়তাই এর অন্যতম কারণ।
সোমবার (৫ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘বিল্ডিং ইনভেস্টর কনফিডেন্স: দ্য রোল অব প্রফেশনাল বডিস ইন অডিট রিপোর্টিং, গভর্ন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক যৌথ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, আইআইএবি ও এসিসিএ বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
আইপিওতে পিছিয়ে বাংলাদেশআরিফ খান বলেন, গত ১০ বছরে বাংলাদেশ শেয়ারবাজার থেকে মাত্র ৭৩০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করতে পেরেছে। একই সময়ে প্রতিবেশী দেশ ভারত সংগ্রহ করেছে ৭৭ বিলিয়ন ডলার। এমনকি শুধু গত সেপ্টেম্বরেই ভারতে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের আইপিও এসেছে। ওই এক মাসে ৩৪টি কোম্পানি বাজারে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর পুঁজিবাজার দ্রুত সম্প্রসারিত হলেও বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন-টু-জিডিপি অনুপাত ২০১১ সালের ২০ শতাংশ থেকে কমে বর্তমানে মাত্র ৬ শতাংশে নেমেছে।
নিয়ন্ত্রকের কাজ মূল্য নির্ধারণ নয়শেয়ারবাজারের অন্যতম সমস্যা হিসেবে মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরে আরিফ খান বলেন, নিয়ন্ত্রকের দায়িত্ব কোনো কোম্পানির মূল্য নির্ধারণ করা নয়। বরং বাজারে কোম্পানি সম্পর্কে যথাযথ তথ্য প্রকাশ বা ডিসক্লোজার নিশ্চিত করা নিয়ন্ত্রকের দায়িত্ব।
তার মতে, কোম্পানির মূল্যায়ন পুরোপুরি বাজারভিত্তিক হওয়া উচিত। এ ক্ষেত্রে ‘ডাচ অকশন’ পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও কোটা বাড়ানোর কথা বলেন।
আরিফ খান বলেন, সাধারণ বা খুচরা বিনিয়োগকারীদের পক্ষে একটি কোম্পানির সঠিক মূল্যায়ন করা কঠিন। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে বাজারভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ তৈরি করা প্রয়োজন।
দুই বছরের আইপিও প্রক্রিয়া নিয়ে প্রশ্নআইপিও অনুমোদনের দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তোলেন আরিফ খান। তিনি বলেন, একটি ব্যাংক ঋণ পেতে যেখানে প্রায় এক মাস সময় লাগে, সেখানে আইপিও অনুমোদন পেতে দুই বছর পর্যন্ত সময় লেগে যায়।এ কারণে কাগজপত্র ও অপ্রয়োজনীয় প্রক্রিয়ার বেড়াজাল কমিয়ে সর্বোচ্চ তিন থেকে ছয় মাসের মধ্যে আইপিও প্রক্রিয়া শেষ করার তাগিদ দেন তিনি।একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তত পাঁচ বছরের জন্য নীতিগত স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।‘ফ্লোর প্রাইস ছিল বড় ভুল’শেয়ারবাজারে অতীতে ফ্লোর প্রাইস আরোপের সিদ্ধান্তকে দেশের পুঁজিবাজারের ইতিহাসের অন্যতম বড় ভুল বলে উল্লেখ করেন আরিফ খান।
তিনি বলেন, গোল্ডম্যান স্যাকস বা ব্ল্যাকস্টোনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফ্লোর প্রাইস ব্যবস্থাকে ‘ঘরে ডেকে এনে দরজা বন্ধ করে দেওয়ার’ সঙ্গে তুলনা করেছিলেন।
আরিফ খান বলেন, ইকুইটি মার্কেটে কোনো গ্যারান্টিড রিটার্ন থাকতে পারে না। একই সঙ্গে বিনিয়োগে কোনো লোকসান হবে না—এমন প্রত্যাশা থাকলে ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনা সম্ভব নয়।অডিটর-সিএফওদের ভূমিকার ওপর গুরুত্বসেমিনারে সিএফও ও অডিটরদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বলা হয়, প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টদের উচিত প্রতিষ্ঠানের মালিক ও শেয়ারহোল্ডারদের শেয়ারবাজারে তালিকাভুক্তির সুফল সম্পর্কে বোঝানো।দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করা, সাধারণ বিনিয়োগকারীদের অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং নিরপেক্ষ অডিটের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে সেমিনারে মত দেওয়া হয়।
পাঠকের মতামত:
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














