ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা

২০২৬ অক্টোবর ০৬ ১০:০৫:৫০
আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আবারও ফান্ডটির ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কাছে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ২০ লাখ ইউনিটের মধ্যে ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষিত ইউনিটগুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

এর আগে প্রতিষ্ঠানটি একই ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছিল। ওই ইউনিটগুলো ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রির কথা ছিল।

অর্থাৎ, ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠানটি আবারও ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন