শেয়ারবাজারের সমস্যা সমাধানের কর্ম পরিকল্পনা দাখিলের নির্দেশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার নানাবিধ সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে টেনে নিয়ে বেড়ানো এসব সমস্যা এখন পুঁজিবাজারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ঘুরে দাঁড়াতে পারছে না বাজার। তাই পুঁজিবাজারের সকল সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
সভায় অংশীজনরা তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। সমস্যাগুলো চিহ্নিত করে এবং তা সমাধানের বিষয়গুলো একটি অ্যাকশন প্ল্যান (কর্ম পরিকল্পনা) তৈরি করে আগামী ১৫ মে’র মধ্যে পুঁজিবাজার উন্নয়ন কমিটির কাছে জমা দিতে তিনি নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উদ্যোগে পুঁজিবাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুঁজিবাজারের সমস্যগুলোর মধ্যে- চলমান নেগেটিভ ইক্যুইটির বোঝা না কমা, ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট ও স্কিম রিভিউ না করা, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বন্ধ রাখা ও সহজিকারণ না করা, সরকারি ও বহুজাতিক মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়া, লোকসানে না থাকা সত্ত্বও ব্রোকারেজ হাউসগুলোর বাধ্যতামূলক উৎস কর প্রদান, সঞ্চয়পত্রের সুদের হার বেশি থাকায় বন্ড মার্কেটের উন্নয়ন না ঘটা, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জনবল সংকটসহ ইত্যাদি সমস্যার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সমস্যা কিভাবে কাটি ওঠা যায় সে বিষয়ে আলোচনা করেন অংশীজনরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘আজকের সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আমাদের কথা শুনেছেন। জানতে চেয়েছেন কি কি করা যেতে পারে। আরো বললেন, সবগুলো ইস্যু একসঙ্গে করে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করে জমা দিতে।’ মমিনুল ইসলাম বলেন, ‘পুঁজিবাজার ছাড়া ইকোনমি আগাতে পারবে না। বিশেষ করে এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হতে গেলে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কে যদি আমাদের মোকাবেলা করতে হয় তাহলে শক্তিশালী পুঁজিবাজার ছাড়া কোনো ভাবে সম্ভব নয়। আমাদের দিক থেকে কিছু মেজর ইস্যু নিয়ে কথা বলেছি। বিশেষ করে আমাদের যে নেগেটিভ ইক্যুইটির আছে সেটি প্রভিশনিংয়ের জন্য প্রতি বছর একটু একটু করে কমিয়ে ২০৩০ সালের মধ্যে যাতে শেষ করা যায় সেটি বলেছি। ব্রোকারেজ হাউগুলোর টার্নওভারের ওপর এআইটি কাটা হয় সেটি রেশনালাইজ করার কথাও বলেছি। সরকারি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো পুঁজিবাজারে যাতে বাধ্যতামূলক তালিকাভুক্ত করা যায় এবং যাতে তারা এক বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে এ বিষয়ে আলোচনা হয়েছে। আইপিও নিয়েও অনেক আলোচনা হয়েছে। ভালো আইপিও আনার জন্য আমাদের কি কি করতে হবে, আইপিওর সময় কমাতে হবে, আইপিওর প্রাইজ ডিসকভারিটা মার্কেটের উপর ছেড়ে দিতে হবে।স্টক এক্সচেঞ্জকে আইপিও হ্যান্ডেল করতে দিতে হবে। আমরা অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করেছি। তিনি (ড. আনিসুজ্জামান চৌধুরী) সবগুলো শুনেছেন। তিনি সবগুলো বিষয়ই পজেটিভলি নিয়েছেন। রিকমেন্ডেশনগুলোকে তিনি ১৫ মের মধ্যে একটি অ্যাকশন প্ল্যান করে পুঁজিবাজার উন্নয়ন কমিটির কাছে পাঠানো হবে।’ৎ
তিনি আরো বলেন, ‘এতোদিন সরকারের মধ্যে পুঁজিবাজার নিয়ে যথেষ্ট ফোকাস করার মতো কোনো পারসন ছিল না। এখন থেকে তিনি সরকারের সঙ্গে পুঁজিবাজার নিয়ে ফোকাস করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, এখন থেকে ক্যাপিটাল মার্কেট সরকারের কাছে কি-প্রাউরিটি পাবে, যার মধ্যস্ততাকারী হবেন তিনি।’
সংস্কার প্রসঙ্গে কি আলোচনা হজয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটু ফ্রাস্ট ট্রাকে করতে হবে। অন্তবর্তী সরকার থাকা অবস্থায় যাতে সংস্কারের অধিকাংশই যাতে বাস্তবায়ন করা যায়। সংস্কার কার্যক্রম যাতে দ্রুত হয় সেজন্য তাগিদ দিয়েছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।’
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। আমাদের কাছে খুবই পজেটিভ মনে হয়েছে। ক্যাপিটাল মার্কেট না থাকলে তো অর্থনীতি বলতে কিছু থাকে না। ক্যাপিটাল মার্কেট ছাড়া এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। তাই মার্কেট টিকিয়ে রাখতে প্রথমত ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট ও স্কিম রিভিউ করতে হবে। এটা না হওয়ার কারণে ডিএসইকে অকার্যকর করে ফেলা হয়েছে। দ্বিতীয়ত, আইপিও বাড়াতে হবে। এই দুটি এখনই করতে হবে। আমরা আরো ১১টি বিষয়ের ওপর লিখিত প্রস্তাব দিয়েছি। এসব বিষয় নিয়ে আবারও আলোচনা করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আমাদের কথাগুলো শুনেছেন। এতে আমার মনে হয়েছে, পুঁজিবাজার নিয়ে একটি বসার জায়গা তৈরি হয়েছে।’
উচ্চ পর্যায়ের এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মোতালেব, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বাবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আ স ম খায়রুজ্জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন, অ্যাসোসিয়েশন এব আাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি আন্ড মিউচুয়াল ফান্ডসের সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি এনকেএ মবিন এফসিএ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি জনাব রুপালী হক।
পাঠকের মতামত:
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














