ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

“প্রেমের মানুষ পেয়েছি, বিয়ের মানুষ পাইনি: বাঁধন”

২০২৬ মে ৩০ ২১:৩৫:২৭
“প্রেমের মানুষ পেয়েছি, বিয়ের মানুষ পাইনি: বাঁধন”

দেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় দক্ষতা, সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতি এবং ভিন্নধর্মী কাজের মাধ্যমে তিনি দর্শক ও সমালোচকদের কাছে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে তার অভিনয়।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নিয়ে ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

আলোচনার একপর্যায়ে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে বাঁধন বলেন, “হ্যাঁ, অবশ্যই তার সঙ্গে আমার একটি সম্পর্ক ছিল এবং সেটি দীর্ঘ চার বছর স্থায়ী হয়েছিল।”

নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল বেশ জোরালো। এমনকি বিয়ে করার মতো একজন মানুষকেও খুঁজে পেয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বাঁধন বলেন, “মাঝখানে বিয়েও করতে চেয়েছিলাম। আশপাশে অনেক খুঁজেছি, কিন্তু বিয়ের উপযুক্ত পাত্র পাইনি। এখনও খুঁজছি। যদি কাউকে পাই, আবার প্রেম করব। প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা সত্যিই ছিল, তবে সেই মানুষটিকে খুঁজে পাওয়া জরুরি। একজনকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত সরে গেছেন। তাই এখনও বিয়ে করার মতো পাত্র খুঁজে পাইনি। প্রেম করার মতো মানুষ পেয়েছি, কিন্তু বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

এদিকে, গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনও আলোচনায় রয়েছেন তিনি। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে