শেয়ারবাজারে আস্থা ও সংস্কারই অগ্রাধিকার—বিএসইসি চেয়ারম্যান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন নবনিযুক্ত মাসুদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি বলেন, “একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে কমিশনের প্রতিটি কার্যক্রম হবে পরিকল্পিত, স্বচ্ছ এবং বিনিয়োগকারীবান্ধব। বাজার উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে আমরা এগোতে চাই।”
রোববার (৭ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে কমিশনের শীর্ষ কর্মকর্তাদের এক সভায় তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় শুরু হওয়া সভায় বিএসইসির সামগ্রিক কর্মকাণ্ড, পুঁজিবাজার উন্নয়নের কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় চেয়ারম্যান মাসুদ খান ছাড়াও কমিশনার তানভীর হাবিব রহমান সিপিএ, নাহিদ মাহতাব ও মোঃ নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা সভায় অংশ নেন।
চেয়ারম্যান মাসুদ খান বলেন, “পুঁজিবাজারের প্রতিটি অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির ভূমিকা হবে নীতিনির্ধারণ ও কার্যকর তদারকি নিশ্চিত করা, যাতে বাজারে অনিয়ম ও অপব্যবহারের সুযোগ না থাকে।” তিনি আরও বলেন, বাজারের কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার আনা হবে এবং প্রয়োজনে নীতিমালার হালনাগাদ করা হবে।
এদিন বিকেল ৩টায় বিএসইসি কার্যালয়ে নবনিযুক্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাক্ষাতে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত কমিশনকে শুভেচ্ছা জানানো হয় এবং পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি, বাজার গভীরতা বৃদ্ধি, নতুন পণ্য চালু ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো নিয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য, গত ৪ জুন ২০২৬ তারিখে মাসুদ খান বিএসইসির চেয়ারম্যান হিসেবে এবং তানভীর হাবিব রহমান সিপিএ, নাহিদ মাহতাব ও মোঃ নাফিজ আল তারিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চার বছর মেয়াদের জন্য তাদের এ নিয়োগ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান দেশের করপোরেট ও বহুজাতিক খাতে দীর্ঘ ৪৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। তিনি সর্বশেষ ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংকের পর্ষদে তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভা শেষে বিএসইসি সূত্র জানায়, নতুন নেতৃত্বের অধীনে পুঁজিবাজার সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশন আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থা ও সংস্কারই অগ্রাধিকার—বিএসইসি চেয়ারম্যান
- শেয়ারবাজারে ১০ কার্যদিবসের উত্থানে বাড়ল ৩১৩ পয়েন্ট
- লুজারের শীর্ষে মেঘনা পেট
- গেইনারের শীর্ষে ক্রাউন সিমেন্ট
- ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার লেনদেন
- ডিএসইকে তোয়াক্কা করল না রিজেন্ট টেক্সটাইল
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- স্কয়ার ফার্মায় সর্বোচ্চ বিনিয়োগ ব্র্যাক ব্যাংকের
- মেঘনা পেটের ২২৬% দর বৃদ্ধি
- শেয়ারবাজার কঠিন সময় অতিক্রম করছে- মাসুদ খান
- মিউচুয়াল ফান্ড খাতে সংকটের শঙ্কা, বিতর্কিত বিধিমালা বাতিলের দাবি
- বিনিয়োগকারীরা ফিরে পেল ১৩ হাজার ১৫৭ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৭৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মূল আয়ে পতন সত্ত্বেও মুনাফায় উত্থান
- ডিভোর্সের পর কন্যাসন্তানের মা হলেন বুবলী
- কারাগারে আইভীর জন্য মমতাজের গানের আসর
- পালিয়ে যেতে পারেন রাশেদ মাকসুদ
- অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতায় কঠোর বার্তা নতুন চেয়ারম্যানের
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- শেয়ারবাজারে ৯ কার্যদিবসের উত্থানে বাড়ল ২৭২ পয়েন্ট
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
- লুজারের শীর্ষে যমুনা ব্যাংক
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- বিএসইসির নতুন তিন কমিশনার নাহিদ-তারিক-তানভীর
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- একটি কালো অধ্যায়ের সমাপ্তি
- উৎপাদন বাড়াতে বৈদেশিক ঋণ নেবে নাভানা ফার্মা
- এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
- লেনদেনে ফিরেছে ৪ কোম্পানি
- বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬ শতাংশ
- মেয়াদি মিউচুয়াল নিয়ে ফান্ড বিএসইসির নতুন বিধিমালা
- পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ আকবর
- পোশাক রপ্তানিতে ধাক্কা
- সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- অতিরিক্ত করের মুখে রূপালি ব্যাংক
- শেয়ারবাজারে ৮ কার্যদিবসের উত্থানে বাড়ল ২৩৯ পয়েন্ট
- লুজারের শীর্ষে ইয়াকিন পলিমার
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মীর আকতার
- আগামীকাল লেনদেনে ফিরবে ৪ কোম্পানি
- আগামীকাল ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- ডিএসইকে তোয়াক্কা করল না এমারেল্ড অয়েল
- সোনারগাঁও টেক্সটাইলের ৬১ শতাংশ দর বৃদ্ধি
- সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে আসছে সিনেমা ‘কালা হরিণ’
- ‘স্ট্রাগলিং পিরিয়ড’ পেরিয়ে আজকের তাসনুভা তিশা
- রপ্তানি প্রণোদনায় উৎসে কর কমে ৫ শতাংশে নামছে
- খেলাপি ঋণে নতুন রেকর্ড, লাগাম টানতে ব্যর্থ সব উদ্যোগ
- আবারও জরিমানার পথে ইউসিবি
- বিএসইসিতে দুই সপ্তাহের মধ্যে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে টানা ৭ কার্যদিবস উত্থান
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক
- আনলিমা ইয়ার্নের ১ মাসে ৩৩ শতাংশ দর বৃদ্ধি
- নাহি অ্যালুমিনিয়ামের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সিটি ব্যাংকের মূল ব্যবসায় ধস
- ৩০ কোটির মুনাফা থেকে ১১ কোটি টাকার লোকসান
- এমডি ওমর ফারুক খানের পদত্যাগ গ্রহণ, ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসাইন
- কোহিনূর কেমিক্যালের নাম পরিবর্তন
- আইডিএলসি ফাইন্যান্সের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- এসকে ট্রিমসের ‘নো ডিভিডেন্ড’
- হামিদ ফেব্রিক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে আস্থা ও সংস্কারই অগ্রাধিকার—বিএসইসি চেয়ারম্যান
- শেয়ারবাজারে ১০ কার্যদিবসের উত্থানে বাড়ল ৩১৩ পয়েন্ট
- লুজারের শীর্ষে মেঘনা পেট
- গেইনারের শীর্ষে ক্রাউন সিমেন্ট
- ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার লেনদেন
- ডিএসইকে তোয়াক্কা করল না রিজেন্ট টেক্সটাইল
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- স্কয়ার ফার্মায় সর্বোচ্চ বিনিয়োগ ব্র্যাক ব্যাংকের
- মেঘনা পেটের ২২৬% দর বৃদ্ধি














