ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধের প্রভাবে ১০ কার্যদিবস পরে পতন

২০২৬ জুন ০৮ ১৫:৩৪:৪৯
যুদ্ধের প্রভাবে ১০ কার্যদিবস পরে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার মধ্য দিয়ে ১০ কার্যদিবস পর সোমবার (০৮ জুন) পতন দেখলো দেশের শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় লেনদেন নেমে এসেছে তলানিতে। এর আগে ঈদের ছুটির আগে ৫ কার্যদিবস টানা উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যা ছুটির পরেও ৫ কার্যদিবস অব্যাহত ছিল।

সোমবার (০৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৮৩ পয়েন্টে। যা আগের টানা ১০ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার ৪১ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৩৫ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্টও সোমবার ৩৭ পয়েন্ট এবং ঈদের ছুটির আগে ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (২৪ মে) ৮ পয়েন্ট, শনিবার ৬৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪২ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৮ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ১০ কার্যদিবসে সূচক বাড়ে ৩১৩ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫২৯ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৫৬ কোটি ৬০ লাখ টাকার বা ৩০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৫.৯৫ শতাংশের। আর দর কমেছে ২৪৭ টি বা ৬২.৮৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮ টির, কমেছে ১৩৪ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩১৫ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৫৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৮২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন